,

সন্তানের জন্য নর্দমার পানি পান করলেন মা!

news-image

অনলাইন ডেস্ক : মা যে স্রষ্টার সেরা উপহার তা আবারও প্রমাণ করলেন রীতা। ঘটনাটি ঘটেছে আন্তর্জাতিক মা দিবসে ভারতের আগ্রাতে। সন্তানের জন্য পয়সা বাঁচাতে নর্দমার নোংরা পানি পান করলেন তিনি।

ভারতের ডিমাপুরের বাসিন্দা রীতা কর্মসংস্থানের জন্য দিন কয়েকদিন আগেই আগ্রায় এসেছিলেন। তার কোলে দুই ছোট্ট সন্তান। কোনো কাজের সন্ধান না পেয়ে পথের ধারেই দিন কাটাতে করতে হয় তাকে। অন্যদিকে, তার এক সন্তান নাগাল্যান্ডের এক অসাধু ব্যবসায়ীর কাছে গচ্ছিত রাখা আছে। সেই সন্তানকে উদ্ধার করে আনতে দরকার মোটা অঙ্কের টাকা। তাই কাজের সন্ধানে ভিটেমাটি ছেড়ে রীতা এসেছেন আগ্রায়। তবে কাজের সন্ধান না পেয়ে রীতা এখন অসহায়। আর এই অবস্থায় খিদে আর তৃষ্ণায় কাতর অসহায় এই মা’কে দেখা যায় নর্দমার নোংরা পানি পান করতে।

গত শনিবার রাতে তাকে শাহ মার্কেট এলাকায় নর্দমা থেকে থেকে পানিপান করতে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। একা মা নন, তার কোলের মাত্র দেড় বছরের সন্তান অরুণ ও তিন বছরের মেয়ে নন্দিনীকেও সেই পানিই পান করতে দেন রীতা। হৃদয় বিদারক এই দৃশ্য দেখে স্থানীয় এক দোকানি রীতার দিকে পানির পাউচ এগিয়ে দেন। ওই দোকানি জানতে পারেন, রীতার কাছে একটিও পয়সা নেই। গত পাঁচদিন ধরে কোনও ঠিকা কাজেরও সন্ধান পাননি তিনি।

শেষ পর্যন্ত ওই দোকানি ও স্থানীয় কয়েকজন বাসিন্দা মানবাধিকার কর্মী নরেশ পরাশরকে খবর দেন। পরে নরেশ বলছেন, গত চারদিন ধরে রীতা ও তার সন্তানরা ফুটপাতে, ডাস্টবিনে ফেলে দেওয়া উচ্ছিষ্ট খেয়ে রয়েছে। ভাষার সমস্যার জন্য কেউ তার কথাও বুঝতে পারছিল না। পুলিশও এগিয়ে আসেনি।

নরেশ আরও জানিয়েছেন, অসুস্থ স্বামীর চিকিৎসার জন্য নাগাল্যান্ডে স্থানীয় মহাজনের কাছে নিজের সাত বছরের সন্তানকে বন্ধক রেখেছিলেন রীতা। কিন্তু তার স্বামী শেষ পর্যন্ত মারা যান। নিজের সন্তানকে ওই মহাজনের কাছ থেকে ফেরত আনতে ব্যর্থ হন রীতা। এক ভাইয়ের সঙ্গে আগ্রাতে কাজের খোঁজে এসেছিলেন তিনি। কিন্তু সেই ব্যক্তিও তাকে ফেলে চলে যায়। পরে দৈনিক ৪০ টাকা করে নাগাল্যান্ডে চা-বাগানে কাজ শুরু করেন তিনি।

এদিকে, রীতা কাছ থেকে গোটা ঘটনা শুনে নরেশ পরাশর নাগাল্যান্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। তারাই নিশ্চিত করেন, রীতা ডিমাপুরের বাসিন্দা। ডিমাপুরের অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার আকুম লাম জানিয়েছেন, রীতাকে ব্রহ্মপুত্র মেল এ চাপিয়ে সন্তানসহ ডিমাপুরে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। শুধু তাই নয়, রীতার বন্ধক রাখা সন্তানকেও দ্রুতই ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। সুত্র: সংবাদ প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে