,

পরবর্তী বিগ ব্যাশে দেখা যেতে পারে মুস্তাফিজকে

news-image

 

স্পোর্টস ডেস্ক :আইপিএলের নবম আসরের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের জয়ে বড় ভূমিকা রেখেছিলেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। এবারের আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি মুস্তাফিজ। তবে সবাইকে অবাক করে দিয়ে নিজের জাত চিনিয়েছেন অন্য এক অখ্যাত বোলার। তিনি হলেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান।

এদিকে সানরাইজার্স হায়দরাবাদের অন্যতম ভরসা অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মজেস হেনরিকস তার এই দুই সতীর্থকে বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগে ভেড়ানোর আগ্রহের কথা জানিয়েছেন। সম্প্রতি এ প্রসঙ্গে তিনি বলেন, ‘রশিদকে নেটে খেলেছি। সে দুইদিকেই ১০০ কিলোমিটার গতিতে বল করতে পারে। তার বল বুঝে উঠতে পারি না। সিডনি সিক্সারস অবশ্যই তাকে দলে ভেড়ানোর কথা চিন্তা করবে। শুধু রশিদ নয়, মুস্তাফিজের বেলাতেও তাই। তাদের সঙ্গে খেলতে পেরে আমি ভাগ্যবান। তারা দুজনই বিগ ব্যাশে খেলার যোগ্যতা রাখে। ’

চলতি আসরে সানরাইজার্সের হয়ে আফগানিস্তানের স্পিনার রশিদ খান ১২ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন। অন্যদিকে মুস্তাফিজুর রহমান ইনজুরির কারণে এখনও উঠে দাঁড়াতে পারেননি। একটিমাত্র ম্যাচ খেলেছেন এবারের আসরে। কিন্তু গেল আসরে সেরা উদীয়মান ক্রিকেটার হয়েছিলেন এই কাটার মাস্টার। সেবারই বিগ ব্যাশে তাকে নেওয়ার আগ্রহ দেখায় কয়েকটি দল। কিন্তু ইনজুরির কারণে আলোচনা আর এগোয়নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা