,

৭০ হাজার বিদেশি শ্রমিক ছাঁটাই করবে সৌদি

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :আগামী তিন বছরের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ৭০ হাজারের বেশি বিদেশি শ্রমিক চাকরিচ্যুত করবে সৌদি সরকার। এর পর সৌদি নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে কাজের ক্ষেত্র। দেশটির ‘ভিশন- ২০৩০’এ শুধু সরকারি ক্ষেত্রই নয়, পাশাপাশি বেসরকারি ক্ষেত্রকে মাথায় রেখেও করা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশটির গণমাধ্যমে প্রকাশিত এক খবরে এই তথ্য জানানো হয়।

খবরে বলা হয়, সৌদি আরবের সরকারি খাতসহ বিভিন্ন খাত থেকে সকল প্রবাসী শ্রমিকদের চাকরিচ্যুত করার নির্দেশ দিয়েছে দেশটির রাজতান্ত্রিক সরকার কাঠামো। গত বুধবার দেশটির স্থানীয় মিডিয়ায় এই বিষয়ক রিপোর্ট করা হয়েছে বলে জানিয়েছে ‘সৌদি গেজেট’ পত্রিকা। এই খবরের পর বাংলাদেশিসহ দেশটিতে কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে নেমে এসেছে চরম হতাশা।

২০২০ সালের মধ্যে জাতীয় রূপান্তর প্রকল্পের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা যায়। সৌদি সরকারের বিভিন্ন সেক্টরে বিদেশি শ্রমিকদের সংখ্যা কমিয়ে সেখানে স্থানীয় নাগরিকদের সুযোগ দেয়ার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে রাখা হয়েছে। চলতি সপ্তাহে দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় প্রধানদের বারবার রিপোর্ট পাঠানো হয়েছে যাতে ২০২০ সালের মধ্যে চাকরিক্ষেত্রে সৌদি নাগরিকদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেয়া হয়।

তবে এই নির্দেশনা দেশটির বিভিন্ন পাবলিক স্কুল-হাসপাতাল অথবা রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বেলায় প্রযোজ্য হবে কিনা সে বিষয়ে কোনো স্পষ্ট কিছু জানা যায়নি। দেশটির জনপ্রশাসন বিভাগের প্রতিমন্ত্রী আবদুল্লাহ আল মেলফি একটি আলোচনা অনুষ্ঠানে বলেন, জাতীয় রূপান্তর প্রকল্প পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকারি চাকরির ক্ষেত্রে জাতীয়তা ভিত্তিতে নিয়োগ দেয়া এবং রাজতন্ত্রের ভিশন ২০৩০ পূর্ণ করা। এর ফলে আগামী ৩ বছরের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে ৭০ হাজারের বেশি বিদেশি শ্রমিক চাকরিচ্যুত করা হবে এবং সৌদি নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের