,

এফবিসিসিআই নির্বাচনে শমী কায়সারের জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ২০১৭-১৯ মেয়াদের নির্বাচনে পরিচালক পদে জয়লাভ করেছেন শমী কায়সার। রবিবার রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটগণনা শেষে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

এর আগে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সম্মেলন কেন্দ্রের সেলিব্রেটি হলে ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে পরিচালক পদে শমী কায়সারকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি ১০৭৭ ভোট পেয়ে বিজয়ী হন।

শমী কায়সার ই-কমার্সভিত্তিক একটি সংগঠন থেকে এফবিসিসিআইয়ের সাধারণ পরিষদের সদস্য ও ভোটার হয়েছেন। ‘সম্মিলিত গণতান্ত্রিক পরিষদের’ প্যানেল থেকে নির্বাচন করেন তিনি। এই প্যানেলের সভাপতি প্রার্থী শফিউল ইসলাম মহিউদ্দিন। তিনি বর্তমান কমিটির প্রথম সহসভাপতি।

শহীদ বুদ্ধিজীবী শহিদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার ১৯৬৯ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিংয়ে মাস্টার্স করেছেন। এছাড়া অভিনেত্রী, মডেল ও প্রযোজক হিসেবে তিনি বেশ জনপ্রিয়তা লাভ করেন।

১৯৯৯ সালে ভারতীয় নাগরিক ব্যবসায়ী অর্নব ব্যানার্জী রিঙ্গোকে বিয়ে করেন শমী। দুই বছর পর তাদের বিচ্ছেদ ঘটলে ২০০৮ সালের ২৪ জুলাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষক মোহাম্মদ আরাফাতকে বিয়ে করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের