,

পুকুরে বিদ্যুতের তার, মা-ছেলেসহ নিহত ৪

news-image

নিউজ ডেস্ক : ভোলায় পুকুরে বিদ্যুতের তার পড়ে মা-ছেলেসহ একই বাড়ির চারজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন।

রোববার বিকালে জেলার বাংলাবাজার সংলগ্ন উত্তর জয়নগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বেপারী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই বাড়ির শাহজলের স্ত্রী সুফিয়া বেগম (৪০), তার শিশুপুত্র মো. রহমত উল্লাহ (১২), একই বাড়ির আবুল কালামের মেয়ে সুইটি বেগম (১৩) ও আবদুল মালেকের ছেলে মো. ফয়েজ (২০)।

আহত শাহাজাদা (১১) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

দৌলতখান থানার ওসি এনায়েত হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকার কলেজশিক্ষক শাখাওয়াত হোসেন ও ওই বাড়ির বাসিন্দা মো. জাবেদ আলম জানান, গরমের কারণে বিকাল ৫টার দিকে পুকুরে গোসল করতে যায় সুইটি বেগম ও রতমত।

এদুজন বিদ্যুতায়িত হয়ে চিৎকার করলে ছুটে এসে পানিতে নামেন রতমতের মা সুফিয়া বেগম। তিনিও বিদ্যুতায়িত হন। তাদেরকে বাঁচাতে ছুটে আসেন মো. ফয়েজ। তারও একই পরিণতি হয়।

পরে পল্লী বিদ্যুতের ওই লাইনের বিদ্যুৎ সঞ্চালন বন্ধ করে উদ্ধার অভিযান চালানো হয়। এদের মধ্যে তিনজনকে ভোলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

তবে সুইটি ঘটনাস্থলেই মারা যাওয়ায় তাকে আর হাসপাতালে নেয়া হয়নি। তার লাশ বাড়িতে রাখা হয়।

সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনজনই মারা যান।

বাড়ির লোকজনের অভিযোগ, দুই পিলারের দূরত্ব বেশি হওয়ায় মাঝে খুঁটি দেয়া তার ছিঁড়ে পড়ে। এর আগে ওই তার পাল্টানোর জন্য বলা হলেও তা পরিবর্তন করা হয়নি।

এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেককেই পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের ওপর ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের