,

পাকিস্তান সিরিজ বাতিল; অন্য কোনো দলের বিপক্ষে সিরিজের ভাবনা

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) হোম সিরিজের সূচি পাঠালেও বেশ কয়েকদিন অপেক্ষার করেও জবাব পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পিসিবির থেকে সাড়া না পাওয়ায় সিরিজটি বাতিল হিসেবেই মনে করছে বিসিবি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আজ রবিবার মানিকগঞ্জের শিবালয়ে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

জুলাই-আগস্টে ২টি টেস্ট, ৩টি ওডিআই এবং ১টি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তানের। কিন্তু দুবাইয়ে আইসিসির সভায় গিয়ে ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে শাহরিয়ার খান জানান, পাকিস্তান বাংলাদেশ সফরে যাচ্ছে না। এর ফলে অনিশ্চিত হয়ে পড়ে সিরিজটির ভাগ্য। পিসিবি প্রধানের এই মন্তব্যের পর বিসিবি অপেক্ষায় থাকলেও আর কোনো সাড়া দেয়নি পাকিস্তান।

বিষয়টি নিয়ে বিসিবি প্রধান বললেন, “আমরা পিসিবিকে সূচি পাঠিয়েছি। কিন্তু তারা এখনও কিছু জানায়নি। আমরা ধরে নিচ্ছি তারা আসবে না। পাকিস্তান না আসলে ওই সময়ে অন্য কোন দলকে আনা যায় কিনা সেটা নিয়ে আমরা ভাবছি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে ইংল্যান্ডে গিয়ে ক্রিকেটারদের সঙ্গে কথা বলবো। তারা কী চায়, সিরিজ খেলতে চায় নাকি বিশ্রাম সেটা জানবো। ওই সময়ে অন্য দলগুলোর ব্যস্ত শিডিউল থাকবে। সব দিক বিবেচনা করেই এগোনো হবে। ”

তবে পাকিস্তান সিরিজ বাতিল হলেও অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে শঙ্কা নেই বলেই জানালেন বিসিবি সভাপতি, এ সপ্তাহেই অস্ট্রেলিয়ার পরিদর্শক দল বাংলাদেশে আসবে। রুটিন পরিদর্শনের জন্যই তারা আসবে। তারা ফিরে যাওয়ার পর নির্ধারিত সময়েই অস্ট্রেলিয়া ২টি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে বলে জানান তিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে