,

যুক্তরাষ্ট্রে হেনস্থার শিকার মুসলিম নারী

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে ফের বৈষম্যের শিকার মুসলিম তরুণী। হিজাব পড়ে ব্যাংকে ঢোকার ‘‌অপরাধে’‌ গলা ধাক্কা দিয়ে তাকে বের করে দিলেন অন্যান্য ব্যাংককর্মীরা। নিগৃহীতার নাম জামেলা মহম্মদ।

গাড়ির টাকা জমা করতে টুপি লাগানো সোয়েটার পরে শুক্রবার ওয়াশিংটনের কেন্টে ‘‌সাউন্ড ক্রেডিট ইউনিয়ন’‌–এর একটি শাখায় ঢুকেছিলেন তিনি। কিন্তু ভিতরে পা রাখতেই তাকে টুপি খুলে ফেলার নির্দেশ দেন এক ব্যাংককর্মী। দরজার পাশে ঝোলানো ‘‌রোদচশমা এবং টুপি পরে ব্যাংক ঢোকা নিষিদ্ধ’‌ লেখা একটি বোর্ডও দেখান।

শুক্রবার বিকেলে মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রার্থনা করেন। তাই মাথা খালি রাখতে চাননি জামেলা। ছুটে গিয়ে গাড়ি থেকে হিজাব নিয়ে আসেন তিনি। মাথায় বেঁধে ব্যাংকে ঢোকেন। তাতে আরও খেপে যান ওই ব্যাংককর্মী। হিজাব না খুললে তাকে পুলিশের হাতে তুলে দেবেন বলে হুমকি দেন। ওই সময় সেখানে অনেক পুরুষ গ্রাহক উপস্থিত ছিলেন। মাথায় বেসবল টুপি পরেই দিব্যি কাজ সারছিলেন তারা। তাদের কিন্তু একবারের জন্যও বাধা দেননি ওই ব্যাংক কর্মী।

বিষয়টি টের পেতেই মোবাইল ফোন বের করে ব্যাংকে ঝোলানো সাইনবোর্ড ও টুপি পরা পুরুষ গ্রাহকদের ভিডিও রেকর্ড করতে শুরু করেন অপমানিত জামেলা। ওই ব্যাংককর্মী বাধা দিতে এলে কোনওরকমে বাইরে বেরিয়ে আসেন। পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করেন তিনি। সামলোচনার মুখে পড়ে শেষ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতেই জামেলার কাছে ক্ষমা চেয়ে নেয় ‘‌সাউন্ড ক্রেডিট ইউনিয়ন’ কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের