,

যত শক্তিশালী হোক বিচার হবেই: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীর নির্যাতনকারীদের ছাড়দেয়া হবে না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘নির্যাতনকারীদের বিচার হবে। কাউকেই ছাড় দেয়া হবে না, সে সমাজের কোটিপতি হোক, আর যতবড় শক্তিশালীই হোক। বিচার হবেই।

রবিবার রাতে ফেনী মিজান ময়দানে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত মাদক সন্ত্রাস, জঙ্গিবাদবিরোধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার তদন্ত চলছে। মামলায় দোষী হলে কেউ ছাড় পাবে না। কেউ আইনের ঊর্ধ্বে নয়। আইনের চোখে সব সমান। দোষীদের শাস্তি হবে।

এ সময় বিএনপি নেত্রী খালেদা জিয়ার ভিশন ২০৩০ হাস্যকর মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী কামাল বলেন, ২০২১ সালের মধ্যে দেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে, ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে না।

তিনি আরও বলেন, বিএনপি অতীতে নির্বাচনে না গিয়ে ভুল করেছে, এবার আর ভুল করবে না। তারা অনেক জ্বালাও-পোড়াও করেছে। তারা এবার নির্বাচনে আসবে। সময়মত নির্বাচন হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক সালাউদ্দিন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহম্মদ চৌধুরী।

এর আগে, স্বরাষ্ট্রমন্ত্রী ফেনী পৌর চত্বরে বাংলাদেশ কৃষকলীগ ফেনী জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে