,

‘বিশ্বের সবচেয়ে বিপদজনক ব্যক্তি ট্রাম্প ও সালমান’

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সউদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানকে বিশ্বের সবচেয়ে বিপদজনক ব্যক্তি হিসাবে অভিহিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট।

দৈনিক ইন্ডিপেন্ডেন্ট’র এক প্রতিবেদনে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সউদি আরব সফরের কথা উল্লেখ করে বলা হয়েছে, ট্রাম্প ইয়েমেনের বিরুদ্ধে সউদি আগ্রাসনের প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে সউদি প্রতিরক্ষামন্ত্রী ও উপ যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরান ইস্যুতেও ওয়াশিংটনের পক্ষ থেকে জোরালো সমর্থন আদায়ের চেষ্টা করছেন।

ব্রিটিশ দৈনিকের প্রতিবেদনে আরো বলা হয়েছে, আমেরিকা ও সউদি আরব ইরানের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার ক্ষেত্রে একমত হয়েছে এবং প্রথম পদক্ষেপ হিসাবে তারা ইরানে বিচ্ছিন্নতাকামী পরিবেশ সৃষ্টির জন্য সংখ্যালঘু জনগোষ্ঠীর প্রতি সমর্থন দেয়ার কৌশল নিয়েছে। তাদের প্রথম টার্গেট হিসাবে ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচিস্তানের বালুচ জনগোষ্ঠীর প্রতি সমর্থন দেয়ার পরিকল্পনা রয়েছে।

ব্রিটিশ দৈনিকটি এমন সময় এ সম্পর্কিত প্রতিবেদন প্রকাশ করল যখন জাতিসংঘে নিযুক্ত ইরানের প্রতিনিধি দশ দিন আগে এই সংস্থার মহাসচিব ও নিরাপত্তা পরিষদের প্রধানের কাছে লেখা চিঠিতে ইরানের বিরুদ্ধে সউদি প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সাম্প্রতিক মন্তব্যের প্রতিবাদ জানিয়েছিলেন। সউদি প্রতিরক্ষামন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে ইরানের সীমান্ত পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন। তেহরান এ হুমকিকে জাতিসংঘ সনদের চতুর্থ অধ্যায়ের দুই নম্বর ধারার লঙ্ঘন বলে অভিযোগ করেছে।

জাতিসংঘে ইরানের প্রতিনিধি বলেছেন, সউদি প্রতিরক্ষামন্ত্রীর উস্কানিমূলক বক্তব্য শুধু যে ইরানের বিরুদ্ধে হুমকি তাই নয় একই সঙ্গে তারা পরোক্ষভাবে এটাও স্বীকার করে নিয়েছে যে, সম্প্রতি ইরানি সীমান্তরক্ষীদের হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের প্রতি তাদের সমর্থন রয়েছে। ওই হামলায় ইরানের নয় সীমান্তরক্ষী নিহত হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, সউদি আরব যে অত্যন্ত বিপদজনক দেশ তা এর আগেও তাদের কাজেকর্মে প্রমাণিত হয়েছে। কারণ ১৯৯০এর দশকে তারাই আল কায়দা ও তালেবান নামক সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছিল। এ ছাড়া, ২০০৩ সাল থেকে ইরাকে নৈরাজ্য ও নিরাপত্তাহীনতা সৃষ্টিকারীদের প্রতি সউদি আরব সমর্থন যুগিয়ে আসছে। সূত্র: আইআরডিবি অনলাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে