,

এগিয়ে যাওয়ার লড়াইয়ে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার সিরিজের প্রথম ওয়ানডেটা বৃষ্টির গর্ভে চলে যাওয়ায় দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়। তাতে অবশ্য ক্ষতিটা বাংলাদেশেরই হয়েছে। সবুজ উইকেটে প্রায় পকেটে চলে আসা ম্যাচটিতে পয়েন্ট খুঁইয়ে বসে সাকিব আল হাসানের দল। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ড। দুদলের সামনেই আজ সিরিজে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ডাবলিনের মেলহাইডে বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। টস হেরে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড।

প্রতিপক্ষ ও সামর্থ্যের বিচারে আজ নিউজিল্যান্ডের জয়ের সম্ভাবনাই বেশি। কারণ আয়ালল্যান্ডের সঙ্গে এ পর্যন্ত দুইবার সাক্ষাতে দুটিতেই জয় পায় কিউইরা।

এর আগে প্রথম ওয়ানডেতে শুক্রবার টস হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৩১.১ ওভারে ৪ উইকেটে ১৫৭ রান করেছিল বাংলাদেশ। সবুজ উইকেটে আয়ারল্যান্ডের বোলারদের সামনে শুরু থেকে ধুঁকতে থাকে বাংলাদেশের ব্যাটসম্যানরা। ৭০ রানে চার উইকেট হারানোর পর তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এর পরই ম্যাচে বৃষ্টি হানা দেয়। প্রায় তিন ঘণ্টা অপেক্ষা করার পর মাঠ খেলার উপযুক্ত না হলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা।

নিউজিল্যান্ড দল : টম ল্যাথাম, লুক রনকি, জর্জ ওয়াকার, রস টেলর, নেইল ব্রুম, জেমস নিশাম, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, ইশ সোধি, সেনথ রেনচি ও স্কট কুগেলিজনি।

আয়াল্যান্ড দল : উইলিয়াম পোর্টারফিল্ড, পল স্টার্লিং, নেইল ও’ব্রায়েন, অ্যান্ডি বালবিরিন, গ্যারি উইলসন, স্টুয়ার্ট থম্পসন, টিম মুরটাঘ, কেভিন ও’ব্রায়েন, রোস্টন চেজ, ব্রায়ান ম্যাকার্থি ও জর্জ ডকরেল।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে