,

আয়ারল্যান্ডে সৌম্য-তাসকিনদের অন্যরকম দিন

news-image

ত্রিদেশীয় সিরিজ খেলতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল এখন আয়ারল্যান্ডে। এর আগে ইংল্যান্ডের সাসেক্সে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করেছে তামিম-মুশফিক-সৌম্য-তাসকিনরা। ত্রিদেশীয় সিরিজ শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে আবারও ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দিবে মাশরাফিবাহিনী।

পরিবার-পরিজনকে ছাড়া বেশ লম্বা সময় ধরেই দেশের বাইরে থাকায় নিজেদের চাঙ্গা রাখতেই তাই ক্রিকেটের পাশাপাশি অন্যরকম বিনোদনও খুঁজছেন সৌম্য-তাসকিনরা। ঘোরাঘুরি, পানি বল খেলার পর শনিবার তাদের দেখা গেলো গো কার্টের স্বাদ নিতে।

ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় শনিবার কোনো অনুশীলন করে নি জাতীয় দল। পুরো দল মিলে চলে যায় ডাবলিনের কার্ট-সিটি রেসওয়েতে। কার্ট রেসে অংশ নেওয়ার পাশাপাশি ছবি তুলে সময়টা ভালোই উপভোগ করলেন ক্রিকেটাররা।

বুধবার এই ডাবলিনেই বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া সৌম্য-তাসকিনের ছবিগুলোই প্রমান করে দেয় কিউইদের বিপক্ষে ম্যাচের আগে কতটা ফুরফুর সময় কাটাচ্ছেন তারা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা