,

ট্রেলারেই বাজিমাত ‘বস টু’ (ভিডিও)

news-image

শুক্রবার মুক্তি পায় কলকাতার সুপারস্টার জিৎ এর ‘বস টু’ এর ট্রেলার। মুক্তির পর দুদিনেই তা কাঁপিয়ে দিয়েছে ইউটিউব।  মুক্তির পরদিন থেকে এ পর্যন্ত দুই লাখেরও বেশি বার দেখা হয়ে গেছে ছবির ট্রেলারটি।

অ্যাকশন দৃশ্যে কলকাতায় জিৎ এর ধারের কাছেও বর্তমানে কেউ নেই। ‘বস’ এর ব্যাপক সাফল্যে অনুপ্রাণিত হয়ে তাই ‘বস টু’ নির্মাণের পরিকল্পনা নেন কলকাতার নামকরা পরিচালক বাবা যাদব।  তবে এবার বাবা যাদব একা নন। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে ‘বস টু’। তাই ছবিটি পরিচালনায় বাবা যাদবের সঙ্গে আছেন বাংলাদেশের আব্দুল আজিজ।

২০১৩ সালে কলকাতায় মুক্তি পায় ‘বস’ ছবিটি। এতে জিৎ এর বিপরীতে অভিনয় করে নজর কাড়েন মিষ্টি মেয়ে শুভশ্রী দত্ত।  যার জন্য ‘বস টু’- তেও জিৎ এর বিপরীতে তাকেই রাখা হয়েছে।

এছাড়াও ছবিটিতে রয়েছে আরও চমক। যৌথ প্রযোজনায় নির্মিত হওয়ায় এতে আরও অভিনয় করছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। অন্যদিকে ভিলেনের চরিত্রে দেখা যাবে দেশের আরেক অভিনেতা অমিত হাসানকে।

জিৎ এর সাথে বাংলাদেশের নুসরাত ফারিয়ার এটি দ্বিতীয় ছবি। এর আগে যৌথ প্রযোজনায় নির্মিত ‘বাদশাহ’ ছবিতে জুটি বেঁধে কাজ করেছেন দুজন।  যদিও ‘বস টু’-তে নুসরাত ফারিয়াকে খুব কমই দেখানো হবে কিন্তু ট্রেলারে তার লুক বেশ প্রশংসিত হয়েছে।

আগামী ঈদুল ফিতরে মুক্তি পাবে ছবিটি।  ‘বস টু’ মুক্তির পর সেটি ‘বস’কে ছাড়িয়ে যাবে- ট্রেলার দেখে অন্তত এমনটাই মন্তব্য দর্শকদের। বাকিটা সময়ের অপেক্ষা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা