,

নিউইয়র্কে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি নিহত

news-image

নিউইয়র্ক প্রতিনিধি : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের নর্দান স্টেট পার্কওয়েতে গাছের সঙ্গে প্রাইভেট কারের ধাক্কা লাগার ঘটনায় তিনজন বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। স্থানীয় সময় গতকাল শনিবার ভোর পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন রায়হান ইসলাম (২৮), শামসুল আলম (৬১) ও আতাউর রহমান দুলাল (৩৪)। তাঁদের মধ্যে রায়হান ও আতাউরের বাড়ি ভৈরবে আর শামসুলের বাড়ি ঢাকার মাতুয়াইলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আল আমীন (৩৬)। স্থানীয় একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

হতাহত ব্যক্তিরা নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় ছিলেন।

পুলিশ বলছে, রায়হান ব্যক্তিগত গাড়িটি চালাচ্ছিলেন। তাঁরা লং আইল্যান্ডে কর্মস্থলে যাচ্ছিলেন। সেখানে ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে তাঁরা কাজ করতেন।

তিন বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোক বিরাজ করছে। সোমবার তাঁদের মরদেহ দেশে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা