,

নিজের মাঠে মুম্বাইয়ের কাছে হারল কলকাতা

news-image

স্পোর্টস ডেস্ক : শীর্ষস্থানে বসে ছিল আগে থেকেই, জায়গাটা আরও সুসংহত করল মুম্বাই ইন্ডিয়ান্স। শনিবার রাতে কলকাতা নাইট রাইডার্সকে তাদের মাঠেই ৯ রানে হারিয়ে এসেছে রোহিত শর্মারা। সৌরভ তিওয়ারি ও আম্বাতি রাইডুর হাফসেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মুম্বাই করে ১৭৩ রান, জবাবে ৮ উইকেট হারিয়ে কলকাতা করতে পারে ১৬৪।

শুরুতেই মুম্বাই হারায় লেন্ডল সিমন্সের (০) উইকেট। ওই ধাক্কা অবশ্য কাটিয়ে ওঠে তারা সৌরভ ও রোহিতের ব্যাটে। মুম্বাইয়ের অধিনায়ক ২৭ রানে আউট হলেও সৌরভ হাফসেঞ্চুরি পূরণ করে খেলেন ৫২ রানের ইনিংস। তাদের গড়ে দেওয়া ভিতের ওপর দাঁড়িয়ে দারুণ এক ইনিংস খেলেন রাইডু। ৩৭ বলে তিনি খেলেন ৬৩ রানের ঝোড়ো ইনিংস, যাতে ছিল ৬টি চার ও ৩টি ছক্কার মার।

১৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় কলকাতা সুনিল নারিনকে হারিয়ে (০)। ওই ধাক্কা ক্রিস লিন (২৬) ও গৌতম গম্ভীরের (২১) ব্যাটে কাটিয়ে ওঠলেও কলকাতার রানের গতি বাড়তে দেয়নি মুম্বাইয়ের বোলাররা। তাই মনিশ পান্ডে (৩৩), ইউসুফ পাঠান (২০), কলিন ডি গ্র্যান্ডাহোমের (২৯) ইনিংসগুলো কাজে আসেনি। মুম্বাইয়ের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন টিম সাউদি, বিনয় কুমার ও হার্দিক পান্ডিয়া।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা