,

গুজরাটের লজ্জার রেকর্ডে কোয়ালিফায়ারে হায়দরাবাদ

news-image

স্পোর্টস ডেস্ক : মোস্তাফিজুর রহমান ও ডেভিড ওয়ার্নারে নৈপুন্যে গত আইপিএলের শিরোপা জিতেছে সানরাজার্স হায়দরাবাদ। এবার মোস্তাফিজ খেলেছেনই মাত্র এক ম্যাচ। তবে ওয়ার্নার তো আছেন! ওয়ার্নারে আরও একবার সওয়ার হয়ে কোয়ালিফায়ারে পৌঁছে গেছে হায়দরাবাদ। গুজরাট লায়নসকে ৮ উইকেটে হারিয়ে প্রথম চারে থাকা নিশ্চিত করেছেন ওয়ার্নাররা।

হায়দরাবাদের সামনে আজ সমীকরণটা ছিল পরিষ্কার। অন্যদের হাতে ভাগ্য ছেড়ে না দিতে চাইলে জিততেই হবে। না হলে কাল কিংস ইলেভেন পাঞ্জাবের হারের অপেক্ষায় থাকতে হতো তাদের। ম্যাচের প্রথমার্ধে মনে হচ্ছিল সেটাই করতে হবে হায়দরাবাদকে। ডোয়াইন স্মিথ ও ঈশান কিষান যে ভয়ংকর মূর্তে দেখা দিয়েছিলেন! ৯.৩ ওভারেই ১০০ রান তুলে ফেলেছিল গুজরাট দুই ওপেনার।

ওপেনিং জুটিটা ভাঙল ১০.৫ ওভারে, ১১১ রানে। ৩৩ বলে ৫৪ রান করা স্মিথ যখন এলবিডব্লু হলেন রশিদ খানের বলে। তখনো গুজরাট ভাবতে পারেনি কী ঝড়টা অপেক্ষা করছে তাদের জন্য। দলের ১২০ রানে আউট কিষানও। ভারতের সাবেক অনূর্ধ্ব-১৯ অধিনায়ক আউট হয়েছেন ৬১ রান করে(৪০ বল)। স্কোরে কোনো পরিবর্তন হওয়ার আগেই আউট আরও দুই ব্যাটসম্যান। উইকেটে এলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু উইকেট বৃষ্টি থামাতে পারেননি এই অলরাউন্ডার। ২০ রানে অপরাজিত থেকে দেখলেন কীভাবে অন্যপ্রান্তে আউট হচ্ছেন সঙ্গীরা। মাত্র ৪৩ রানে ১০ উইকেট হারিয়ে ১৫৪ রানে অলআউট গুজরাট।

আইপিএলের ইতিহাসে এত কম রানে ১০ উইকেট হারায়নি কোনো দল। এর আগের রেকর্ডটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। এ মৌসুমে কলকাতার বিপক্ষে ৪৭ রানের মধ্যে ১০ উইকেট হারিয়েছিল বেঙ্গালুরু।

২৫ রানেই দুই উইকেট হারিয়ে ফেলেছিল হায়দরাবাদ। কিন্তু ওয়ার্নারের অপরাজিত ৬৯ ও বিজয় শংকরের ৬৩ রানে ১১ বল বাকি থাকতে ম্যাচ জিতেছে হায়দরাবাদ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে