,

শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে : খালেদা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আত্মতুষ্টির কারণে পাশের হার বাড়িয়ে আমাদের শিক্ষার মানের ক্রমাবনতি ঘটেছে। এ অবস্থা কাটিয়ে উঠতে না পারলে আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ব্যাহত হবে। আমরা আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ব।

শনিবার সন্ধ্যায় রাজধানীর লেডিজ ক্লাবে বিএনপি আয়োজিত ‘বাংলাদেশের বর্তমান শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ’ শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময়শিক্ষার সব উদ্দেশ্য আজ ভূলুণ্ঠিত মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন অভিযোগ করেন, সরকার শিক্ষার মৌলিক লক্ষ্যকে পদদলিত করেছে।

শিক্ষা মানুষকে ভিন্নমত প্রকাশের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় মন্তব্য করে সরকার ভিন্নমত প্রকাশের স্বাধীনতাকে ধ্বংস করেছে বলে দাবি করেন খালেদা জিয়া। তিনি বলেন, তাঁরা শিক্ষাক্ষেত্রে এগিয়ে যাওয়ার দাবি করলেও দেশের গণতন্ত্রকে ধ্বংস করেছে।

এ সময় খালেদা জিয়া বিএনপির দেয়া ভিশন-২০৩০ সম্পর্কে বলেন, শিক্ষা সম্পর্কে সেখানে যা বলা হয়েছে, তা ক্ষমতায় যাওয়ার প্রথম পাঁচ বছরেই করা যাবে না। ভিশন ২০৩০-এ জাতীয় টিভিতে একটি পৃথক শিক্ষা টিভি চালু করা, স্নাতক পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষা নিশ্চিত করা, সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করাসহ ১৪টি রূপকল্প ঘোষণা করেন। এছাড়া শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ ব্যয় করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের