,

বাহুবলি-থ্রি নিয়ে ভাবছেন নির্মাতারা

news-image

 

বিনোদন ডেস্ক : বাহুবলি ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় সিনেমা বাহুবলি-দ্য কনক্লুশন বাবাহুবলি-টু। গত ২৮ এপ্রিল মুক্তি পায় সিনেমাটি। মুক্তির পর এখন পর্যন্ত ১২০০ কোটি রুপির উপরে আয় করেছে এটি। তৈরি করছে নতুন রেকর্ড।

এদিকে বাহুবলি-টু মুক্তির পর এ ফ্র্যাঞ্চাইজির কোনো সিনেমা নির্মাণ হবে না বলে জানিয়েছিলেন নির্মাতারা। তবে ভালো গল্প পেলে সম্ভাবনা রয়েছে তাও উল্লেখ করেছেন তারা। শোনা যাচ্ছে, এবার বাহুবলি-থ্রি নির্মাণের কথা ভাবছে এ ফ্র্যাঞ্চাইজির নির্মাতারা।

এ প্রসঙ্গে একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেন, ‘এস এস রাজামৌলি ও তার প্রযোজক শবু ইয়ারলাগাড়া প্রথমবারের মতো তৃতীয় সিনেমা নির্মাণের বিষয়ে আলোচনা করছেন। রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্রপ্রসাদকে সম্ভাব্য প্লট নিয়ে ভাবতে বলা হয়েছে। অন্যান্য লেখকদেরও আইডিয়ার জন্য রাখা হবে। আইডিয়া তৈরির জন্য মিশন ইম্পসিবল এবং কিং আর্থার সিনেমা ফ্র্যাঞ্চাইজির চিত্রনাট্যকারদের নিয়ে টিম গঠন করা হবে। কিন্তু হ্যাঁ, এখন বাহুবলি-থ্রি সিনেমার বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনা করা হচ্ছে।’

এদিকে বাহুবলি প্রযোজক শবু ইয়ারলাগাড়া ও করন জোহর ফের রাজামৌলির সঙ্গে কাজ করতে আগ্রহী জানিয়ে সূত্রটি বলেন, ‘রাজামৌলি অঢেল টাকা পেয়ে পটে যাবেন এমন ব্যক্তি নন। কিন্তু তার সঙ্গে করন জোহর ও শবুর আত্মিক বন্ধন তৈরি হয়েছে। এখন তিনি বাহুবলি-থ্রি সিনেমার জন্য রাজি হবে যদি এ দুই প্রযোজক সিনেমার সঙ্গে সম্পৃক্ত থাকেন।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের