,

প্রভাসের নায়িকা ক্যাটরিনা

news-image

 

বিনোদন ডেস্ক : বলিউডের ব্যস্ততম অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। বর্তমানে সালমান খানের বিপরীতে টাইগার জিন্দা হ্যায় সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী।

এ ছাড়া আমির খানের থাগস অব হিন্দুস্তান সিনেমায় দেখা যাবে তাকে। রণবীর কাপুরের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন জাগ্গা জাসুস সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

শোনা যাচ্ছে, এবার বাহুবলিখ্যাত অভিনেতা প্রভাসের সঙ্গে জুটিবদ্ধ হবেন ক্যাটরিনা।

বাহুবলি সিনেমার পর প্রভাসের নতুন সিনেমা সাহো। সায়েন্স ফিকশন, অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমাটি পরিচালনা করবেন সুজিত। ১৫০ কোটি রুপি বাজেটের সিনেমাটি তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষায় মুক্তি দেয়া হবে। এ সিনেমাটিতেই প্রভাসের সঙ্গে জুটি বাঁধবেন ক্যাটরিনা- প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটিতে বলা হয়েছে, প্রভাস ও সাহো সিনেমার নির্মাতারা নায়িকা চরিত্রে একজন বলিউড অভিনেত্রীকে নিতে চাইছেন। এ প্রসঙ্গে দীপিকা পাড়ুকোন, পরিণীতি চোপড়া, অ্যামি জ্যাকসনের সঙ্গে কথা বলেছেন তারা। তবে শেষ পর্যন্ত ক্যাটরিনাকে বেছে নিয়েছেন। নির্মাতারা মনে করছেন চরিত্রটির জন্য ক্যাটরিনাই উপযুক্ত।

বর্তমানে যুক্তরাষ্ট্রে ছুটি কাটাচ্ছেন প্রভাস। ছুটি শেষে ফিরে সাহো সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তখনই নায়িকা কে হবেন সে বিষয়ে আনু্ষ্ঠানিক ঘোষণা দিবেন নির্মাতারা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের