,

বিয়ের পিঁড়িতে মিলা

news-image

 

বিনোদন ডেস্ক : বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী মিলা ইসলাম। শুক্রবার (১২ মে) রাতে পারিবারিক আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। মিলার বরের নাম পারভেজ সানজারি।

মিলা বলেন, গতকাল শুক্রবার রাতে মিরপুর ডিওএইচএস-এর বাসায় পারভেজ সানজারির সঙ্গে আমার আকদ সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।

সানজারির সঙ্গে ১০ বছরের প্রেমের সম্পর্ক মিলার। বিয়ের মাধ্যমে ১০ বছরের প্রেমের পরিণতি টানলেন এই দম্পতি। পারভেজ সানজারি পেশায় বৈমানিক। বর্তমানে কর্মরত আছেন ইউএস বাংলা এয়ারলাইন্স-এ। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর ফাইটার পাইলট হিসেবে কাজ করেছেন তিনি।

পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এ সময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আকদ অনুষ্ঠান ঘরোয়াভাবে হলেও খুব শিগগির জমকালো বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করবেন বলেও জানিয়েছেন মিলা।

মিলার প্রথম একক অ্যালবাম ‘ফেলে আসা’। ২০০৬ সালে প্রকাশিত হয় অ্যালবামটি। এটি কয়েকজন সংগীত পরিচালক মিলে তৈরী করেন। ২০০৮ সালে প্রকাশিত হয় তার দ্বিতীয় একক অ্যালবাম ফুয়াদ ফিচারিং ‘মিলা চাপ্টার-২’। এই অ্যালবামটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক ছিলেন ফুয়াদ আল মুক্তাদির। ২০০৯ সালে প্রকাশিত হয় তার তৃতীয় অ্যালবাম ‘রি-ডিফাইন্ড’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের