,

দাবি করা হয় আবরাম আরিয়ানের সন্তান : শাহরুখ

news-image

 

বিনোদন ডেস্ক : কানাডার ভ্যানকুভারে টেড (টেকনোলোজি, এন্টারটেইনমেন্ট অ্যান্ড ডিজাইন) টকস অনুষ্ঠানে বক্তব্য দেন শাহরুখ খান। এতে নিজের ব্যক্তিগত ও পেশাগত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় শ্রোতাদের সামনে তুলে ধরেন এ অভিনেতা। এর মধ্যে আরিয়ান ও আবরামকে ঘিরে উদ্ভুত একটি গুজব নিয়েও স্মৃতিচারণ করেন শাহরুখ।

এ প্রসঙ্গে শাহরুখ খান বলেন, ‘চার বছর আগে আমি এবং আমার স্ত্রী সিদ্ধান্ত নিলাম আমরা তৃতীয়বারের মতো সন্তান নিব। আমাদের তৃতীয় সন্তান জন্মের পর ইন্টারনেটে দাবি করা হয়, এটি আমার বড় ছেলে আরিয়ানের সন্তান। তখন আরিয়ানের বয়স ১৫ বছর। রোমানিয়ায় একজন মেয়ের সঙ্গে সম্পর্ক করে সে নাকি এই সন্তানের বাবা হয়েছে। এর সঙ্গে একটি নকল ভিডিও প্রকাশ করা হয়। এ নিয়ে পারিবারিকভাবে আমরা খুবই অশান্তিতে ছিলাম।’

তিনি আরো বলেন, ‘আজকের দুনিয়ায় বাস্তবতা ভার্চুয়াল জগতে এবং ভার্চুয়াল জগত বাস্তবে রূপ নিচ্ছে। আমি বুঝতে শুরু করেছি, আমি যা ভাবছি তা বলা যাবে না। এখন আমার মধ্যে সম্পূর্ণরূপে মানবতা রয়েছে।’

শাহরুখ খানের তিন সন্তান। বড় ছেলে আরিয়ান, মেয়ে সুহানা ও ছোট ছেলে আবরাম। এর মধ্যে ২০১৩ সালে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আবরামের।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের