বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

রাখির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা

news-image

 

বিনোদন ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয়গ্রন্থ ‘রামায়ণ’ এর লেখক ঋষি বাল্মিকীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় রাখি সাওয়ান্তের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর আগে একই ঘটনায় আটক হয়েছিলেন এ অভিনেত্রী। পরবর্তীতে জামিনে ছাড়া পান তিনি।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাবের লুধিয়ানার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশব গুপ্তা এই জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন এবং আগামী জুন পর্যন্ত এর শুনানি মুলতবি ঘোষণা করেছেন।

এর আগে বাল্মিকী সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত দেওয়ার জন্য ক্ষমা চেয়ে একটি ভিডিও প্রকাশ করেছিলেন রাখি। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ‘মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য বিতর্কে জড়াচ্ছে। আমি কারো মনে আঘাত দেওয়ার জন্য কিছু বলিনি। এমনকি এ বিষয়ে ক্ষমা চেয়ে আমি অনলাইনে একটি ভিডিও আপলোড করেছি।’

তিনি আরো বলেন, ‘আমি ঝাঁসির রানির মতো নির্ভীক এবং যারা আমাকে এরকম বিতর্কে জড়াচ্ছেন তাদের বিরুদ্ধে লড়াই করে যাব। আমাকে এ রকম কেন করতে হবে? তাহলে গণতান্ত্রিক দেশে থাকার মানে কী? আমাদের কি কোনো বাক স্বাধীনতা নেই?’

এদিকে রাখির আইনজীবী জানান, রাখি বাল্মিকী সম্পর্কে কোনো কথা বলেননি। তবুও যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে তিনি ক্ষমা চেয়েছেন। গত বছর ভারতের একটি বেসরকারি টিভি চ্যানেলে আপত্তিকর মন্তব্য করলে তা বাল্মিকী ভক্ত সম্প্রদায়ের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। এ বিষয়ে দায়ের করা একটি মামলায় রাখির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন স্থানীয় আদালত। বার বার সমন জারি হওয়ার পরও গত ৯ মার্চ অনুষ্ঠিত শুনানিতে আদালতে হাজির হননি রাখি। এরপরই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গত এপ্রিলে এ ঘটনায় রাখিকে আটক করা হয় এবং পরবর্তীতে জামিনে ছাড়া পান তিনি।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু