,

গ্রেফতার সেই নকল মেসি!

news-image

স্পোর্টস ডেস্ক : বেশ কিছুদিন ধরেই আলোচনায় সেই ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ভাইরাল হয়েছেন শুধু নিজের চেহারার কারণে। খবর হয়েছেন গণমাধ্যমে। দেখতে অবিকল লিওনেল মেসির মতো। তাই রাস্তায় বেরোলেই তাকে ঘিরে শুরু হয়ে যায় উন্মাদনা। আর এটাই কাল হল ইরানের হামেদান শহরের ছাত্র রেজা পারসতেশের। কার্যত লিওনেল মেসির মতো দেখতে হওয়ার অপরাধেই পুলিশ গ্রেফতার করল এই যুবককে।

লিওনেল মেসির মতো দেখতে হওয়ার জন্য অনেক দিন ধরেই বিখ্যাত হয়ে উঠেছিলেন রেজা। কারণ সবাই তাকে সত্যিকারের মেসি বলেই ভেবে নিতেন। তিনি রাস্তায় বের হলেই তাকে ঘিরে ধরত সাধারণ মানুষ। সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়তেন তরুণীরা। রাস্তায় রীতিমতো যানজট তৈরি হয়ে যেত। আর রাস্তায় বিশৃঙ্খলা তৈরির অভিযোগেই পুলিশ গ্রেফতার করেছে এই ছাত্রকে। পরে অবশ্য তাকে ছেড়ে দেওয়া হয়।

আন্তর্জাতিক একটি স্পোর্টস ওয়েবসাইটও মেসি ভেবে রেজার ছবি তাদের একটি প্রতিবেদনে ব্যবহার করে ফেলেছিল।

এদিকে রেজা জানিয়েছেন, বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে নিজের মুখের মিল এবং তাকে নিয়ে মানুষের উন্মাদনাকে উপভোগ করেন তিনি। তার সঙ্গে সাধারণ মানুষ যেভাবে সেলফি তুলতে আগ্রহী হন, তাতেই তিনি খুশি। তার মতে, এই বিষয়গুলি তাকে এনার্জি দেয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের