,

বাংলাদেশ–ইংল্যান্ড ম্যাচের টিকিট শেষ

news-image

স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ একবারই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে, ২০০০ সালে, তখন অবশ্য টুর্নামেন্টটা আইসিসি নক-আউট ট্রফি নামেই পরিচিত ছিল। দেড় যুগ পর এতে আবারও দেখা যাবে বাংলাদেশ-ইংল্যান্ড লড়াই। আর সেটি টুর্নামেন্টের প্রথম দিনেই। শুরুর দিনের এই ম্যাচ নিয়ে দর্শকদের যে বিপুল আগ্রহ, ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে যাওয়াই তার প্রমাণ।

১ জুন, বৃহস্পতিবার ওভালে হবে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচ। এই স্টেডিয়ামের ধারণক্ষমতা প্রায় ২৪ হাজার। ছুটির দিন না হলেও স্বাগতিক দল খেলছে বলেই হয়তো এই ম্যাচের টিকিটের কাটতি বেশি। দুই দলের লড়াইটাও এখন বেশ জমাটি। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে বাংলাদেশ উঠেছিল কোয়ার্টার ফাইনালে। গত অক্টোবরে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। টেস্ট সিরিজেও ছিল সমতা। এ সব নিশ্চয়ই ভোলেনি ইংলিশরা।

স্বাভাবিকভাবে এই টুর্নামেন্টেও ভারতের ম্যাচগুলোর টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। গ্রুপ পর্বে ভারতের সব ম্যাচের টিকিটই শেষ! চির-দ্বৈরথ যেমন—ভারত-পাকিস্তান, ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচের টিকিটেরও ভীষণ কাটতি। এবার চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে তিনটি ভেন্যুতে— লন্ডনের ওভাল, ওয়েলসের কার্ডিফ ও বার্মিংহামের এজবাস্টনে। ফাইনাল হবে ১৮ জুন, ওভালে। সূত্র: আইসিসি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের