,

যুক্তরাষ্ট্র ও নেপালসহ ৬৫টি দেশের অংশগ্রহণ, একঘরে ভারত

news-image

রোববার থেকে চীনে শুরু হচ্ছে ‘ওয়ান বেল্ট ওয়ান রোড সম্মেলন’। ৬৭টি দেশকে সঙ্গে নিয়ে চীনের এই উদ্যোগে অংশগ্রহণ করেছে ২৬টি দেশ। সম্মেলনটি উদ্বোধন করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
না আসার কথা বলে শেষ মুহুর্তে মোড় ঘুরিয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও নেপাল। অনড় অবস্থানে থেকে বিশ্বনেতাদের এই সম্মেলনে একঘরে হয়ে পড়েছে ভারত। ভারতের গণমাধ্যম থেকে জানা যায়, এশিয়ার বিভিন্ন দেশের উন্নয়নে চীনের ৫০ লক্ষ কোটি ডলার সহায়তা মোটেও ভালভাবে নিচ্ছে না ভারত। ইতোমধ্যে কাশ্মীরের উন্নয়ন নিয়ে চীনের আগ্রহতে মানা করে দিয়েছে দিল্লী। ভারত ছাড়া দক্ষিণ এশিয়ার বাকি সব দেশ চীনের এই উদ্যোগে অংশগ্রহণ করে।
বিশেষজ্ঞরা মনে করছেন, বিশ্বে নিজেদের ভাবমূর্তি গড়ে তুলতে ও এশিয়া আফ্রিকাসহ বিভিন্ন মহাদেশে কার্যক্রম বৃদ্ধি করছে চীন। তবে ইউরোপিয় ইউনিয়নের ৫টি দেশ ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, ফ্রান্স এবং ইতালিও চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড’ উদ্যোগকে স্বাগত জানায়।
২০১৩ সালে চীনের ‘ওয়ান বেল্ট ওয়ান রোড’ উদ্যোগ তুলে ধরেন প্রেসিডেন্ট শি জিনপিং। এই পথ বিশ্ব বাণিজ্যে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকাকে এক পথে আবদ্ধ করবে। সড়কপথে মধ্য এশিয়া ও ইউরোপ, সমুদ্র পথে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার সঙ্গে সংযুক্ত হবে চীন। চীন সড়ক পথের সঙ্গে রেলপথ ও তেলের পাইপলাইনও সংযুক্ত করছে।
বিশ্লেষকরা বলছেন, বিপুল সম্ভাবনাময় এই প্রকল্প থেকে সুবিধার সবটুকু নিতে বাংলাদেশের সক্ষমতা আরো জোরদার করতে হবে।
ইতোমধ্যে সম্মেলনে অংশ নেয়ার জন্য বাংলাদেশ থেকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক চীন সফরে যাচ্ছেন।
২০১৬ সালের ১৬ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরকালে একটি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে চীনের ‘ওয়ান বেল্ট, ওয়ান রোড ইনিশিয়েটিভ’র অংশীদার হয় বাংলাদেশ। টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে