বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সঠিক শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার ইঙ্গিত উত্তর কোরিয়ার

news-image

সঠিক শর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হতে পারে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়ার শীর্ষ এক কর্মকর্তা। শনিবার দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম  বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, উত্তর কোরিয়ার শীর্ষ এক কূটনীতিক বলেছেন, নরওয়েতে যুক্তরাষ্ট্রের সাবেক সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংলাপের সম্ভাবনা আছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে সাক্ষাৎ হলে তিনি সম্মানিত হবেন। ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচির জেরে উত্তর কোরিয়ার সঙ্গে ক্রমবর্ধমান মাসব্যাপী উত্তেজনার মাঝে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বিষয়ে দেখাশোনা করেন উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা চো সন-হুই। বেইজিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, পিয়ংইয়ং ও ওয়াশ্টনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা বিবেচনা করা হবে।

বিবিসির কোরিয়া প্রতিনিধি স্টিফেন ইভানস বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র পরিত্যাগ অথবা সীমিত করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় একমত হতে পারে।

অতীতে পারমাণবিক আলোচনায় জড়িত উত্তর কোরিয়ার কর্মকর্তা চো সন-হুই নরওয়ের অসলোতে এক বৈঠক শেষে পিয়ংইয়ং ফেরার পথে ওই মন্তব্য করেছেন। এর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি কূটনৈতিক প্রক্রিয়ায় উত্তর কোরিয়া সংকটের সমাধান করতে ইচ্ছুক। কিন্তু পিয়ংইয়ংয়ের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কাও প্রকাশ করেন মার্কিন এই প্রেসিডেন্ট।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সামকি শক্তির প্রদর্শনের অংশ হিসেবে ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ যৌথ-সামরিক মহড়া চালিয়েছে। দক্ষিণ কোরিয়ায় ক্ষেপণাস্ত্রবিরোধী বিতর্কিত থাড ব্যবস্থা মোতায়েনসহ কোরীয় দ্বীপে যুদ্ধজাহাজও পাঠিয়েছে ওয়াশিংটন।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু