,

ইসলামিক গেমসে বাংলাদেশকে রুপা এনে দিলেন রাব্বি

news-image

চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে দারুণ সূচনা করেন রাব্বি হাসান। ৬২৪ স্কোর করে বাছাইপর্বে দ্বিতীয় হয়ে পদকের লড়াইয়ে পৌঁছান তিনি। আজ শনিবার আজারবাইজানের বাকুতে ২৪৫.৫ পয়েন্ট স্কোর করেছেন রাব্বি। আর তাতে ইসলামিক গেমসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা পেয়ে যায় বাংলাদেশ।

অথচ সব আলো ছিল আবদুল্লাহ হেল বাকির ওপর। কমনওয়েলথ গেমসে রুপাজয়ী এই শুটার নামের প্রতি সুবিচার করতে পারেননি। শুরুটা অবশ্য ভালোই করেছিলেন বাকি। ৬২০.৩ স্কোর করে বাছাইপর্বে ষষ্ঠ হয়ে পদকের লড়াইয়ে পৌঁছান তিনি। শেষ পর্যন্ত পঞ্চম স্থান অধিকার করেন। তাই পদক বঞ্চিত থাকতে হয়েছে বাকিকে।

চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন ওমর আকগুন। তুরস্কের এই শুটার করেছেন ২৪৯.৮ স্কোর।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের