,

বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা

news-image

বিশ্বের ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে প্রথম স্থান পেয়েছে ঢাকা। অর্থাৎ বিশ্বের সবচেয়ে ঘনবসতির শহর ঢাকা। জাতিসংঘের তথ্যমতে, এই শহরে প্রতি বর্গকিলোমিটারে ৪৪ হাজার ৫০০ জন মানুষ বাস করে।

জাতিসংঘের বসতিসংক্রান্ত তথ্যের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ঘনবসতি শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই, তৃতীয় কলম্বিয়ার মেডেলিন আর চতুর্থ অবস্থানে ফিলিপাইনের ম্যানিলা। এই তথ্যে প্রশাসনিক শহরের পাশাপাশি শহরতলীও গণনা করা হয়েছে।

তবে জাতিসংঘের সংখ্যাতাত্ত্বিক ইয়ারবুকে শুধু প্রশাসনিক শহরকেই গণ্য করা হয়ে থাকে। সেই হিসেবে ম্যানিলাই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর। এরপর রয়েছে ফ্রান্সের প্যারিস শহর।

বিভিন্ন দেশের জাতীয় আদমশুমারি তথ্যের ভিত্তিতে জাতিসংঘ আবাসন সংক্রান্ত প্রতিবেদন তৈরি করা হয়।

চাকরিসহ বিভিন্ন কারণে প্রতিদিনই বিভিন্ন শহর থেকে বাজধানী ঢাকায় আসছে অনেকেই। তাই দিন দিন এই শহরে মানুষের সংখ্যা বাড়ছে। ঘনবসতির কারণে ঢাকার রাস্তার প্রায় সময়ই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের