,

আব্রাম-গুজব নিয়ে মুখ খুললেন শাহরুখ

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। এই খ্যাতি তারকাদের ছাপিয়ে গিয়ে পড়ে তাদের সন্তানদের ওপর। আর বাবা যদি কিং অব বলিউড শাহরুখ খান হয় তাহলে তো কোনো কথাই নেই। তবে খ্যাতি যেমন রয়েছে তেমনি রয়েছে খ্যাতির বিড়ম্বনাও। এই যেমন শাহরুখ ও তাঁর দুই ছেলেকে নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে গুজব। শাহরুখের ছোটপুত্র আব্রাম নাকি শাহরুখের ছেলেই না। শাহরুখের বড় ছেলে আরিয়ানের প্রেমের ফসলই নাকি আব্রাম! এমন গুজবে ভীষণ রকম বিব্রত শাহরুখ ও তাঁর পরিবার। গণমাধ্যমে এই বিব্রত হওয়ার বিষয়টি উঠে এসেছে ফলাও করে।

২০১৩ সালে তৃতীয়বারের মতো বাবা হন শাহরুখ খান। শাহরুখ-গৌরি দম্পতির সিদ্ধান্তে সারোগেসির মাধ্যমে জন্ম হয় আব্রামের। আর এই সারোগেসি প্রক্রিয়াটি নিয়েই প্রাথমিক জল্পনার শুরু। এরপর সময় যত গড়িয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে সারোগেসি নয়, বরং চার বছর বয়সী আব্রাম নাকি ১৯ বছর বয়সী আরিয়ানের ছেলে। গুজব বলছে, আরিয়ানের বয়স যখন ১৫ চলছিল তখন রোমানিয়ায় একটি পুত্রসন্তান জন্ম দেন তিনি। আর পুত্রের এই ঘটনাটিকে চেপে রাখতেই শাহরুখ এবং গৌরী সারোগেসির নাটক সাজিয়েছেন।

এনডিটিভির খবরে দেখা যায় টেডটকের এক অনুষ্ঠানে শাহরুখ বলেন, ‘চার বছর আগে আমি আর গৌরী আমাদের তৃতীয় সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু ইন্টারনেটে দাবি করা হচ্ছে ১৫ বছর বয়সে আরিয়ানের ভালোবাসার ফসল হচ্ছে আব্রাম এবং এর প্রমাণস্বরূপ একটি মিথ্যা ভিডিও ছড়ানো হয়েছে। যেখানে আরিয়ানকে দেখা যাচ্ছে রোমানিয়ায় একজন মেয়েকে পাশে বসিয়ে গাড়ি চালাচ্ছে। আমার পরিবার গোটা ঘটনায় খুবই বিরক্ত। আরিয়ানের বয়স মাত্র ১৯ বছর। এসব দেখে ওর মানসিক অবস্থা এখন এমন পর্যায়ে গেছে যে কেউ ওকে হ্যালো বললেও, সে প্রথমেই তাকে বলছে, বিশ্বাস করুন ইউরোপে গাড়ি চালানোর জন্য আমার কোনো অনুমতিপত্র নেই।’

শাহরুখ আরো বলেন, ‘রিয়েলিটি ভার্চুয়াল হয়ে গেছে, আর ভার্চুয়াল এখন হয়ে যাচ্ছে রিয়েলিটি। আমি বুঝতে শুরু করেছি যে আমি যা হতে চেয়ে ছিলাম, আমি সেটা নাও হতে পারতাম, বা যা চিন্তা করেছি তা নাও বলতে পারতাম। মানবিকতাকে আমার সঙ্গে তুলনা করা যায়। আমরা দুজনেই জীবনের মধ্যবয়সে সংকটে ভুগছি। মানবিকতা এখন, আমার মতোই গলা ছেড়ে গান গাইছে।’

আরিয়ান ও আব্রাম ছাড়াও শাহরুখের একটি কন্যা সন্তান রয়েছে। ১৭ বছর‍ বয়সী সুহানা, আরিয়ানের দুই বছরের ছোট। আব্রাম থেকে সুহানার বয়সের ব্যবধান প্রায় ১৩ বছরের।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে