,

ধোনি প্রমাণ করলেন ফুরিয়ে যাননি তিনি

news-image

স্পোর্টস ডেস্ক : বয়স যে কেবলই একটা সংখ্যা ম্যাচের পর ম্যাচ সেটাই প্রমাণ করে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। সম্প্রতি আরেকবার সেটা দেখালেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক। শুক্রবার আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে দুর্দান্ত এক স্টাম্পিং করে সমালোচকদের বুঝিয়ে দিলেন কেন তাঁকে বিশ্বের সেরা উইকেটরক্ষক বলা হচ্ছে। ম্যাচে দিল্লির ব্যাটসম্যান কোরে অ্যান্ডারসনকে চোখের নিমেষেই স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ধোনি।

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লির মুখোমুখি হয় পুনে সুপারজায়ান্টস। ১৫ ওভারে ১২০ রান তুলে নিয়ে ম্যাচে তখন বেশ ভালো অবস্থানে দিল্লি। ব্যাট হাতে ঝড় তোলার অপেক্ষায় অ্যান্ডারসন। এমন সময় ওয়াশিংটন সুন্দরের একটি বলে লাইন মিস করেন কিউই ব্যাটসম্যান। নিমেষেই স্টাম্প উপরে দেন ধোনি। রিপ্লেতে দেখা যায়, লাইন মিস করার পর অ্যান্ডারসন ক্রিজে ঢোকার আগেই বেল ফেলে দেন ধোনি।

দুর্দান্ত স্টাম্পিং করলেও ম্যাচে সাত রানে হেরে যায় ধোনির দল। ব্যাট হাতে পাঁচ বলে মাত্র ৫ রান করেন ড্যাশিং এই ব্যাটসম্যান। গ্লাভসহাতে যতোই ভালো করুন না কেন, ধোনি কিন্তু সমালোচকদের মুখ বন্ধ করতে পারছেন না। কারণ ব্যাট হাতে রান পাচ্ছেন না তিনি। ১৩ ম্যাচে করেছেন মোটে ২৪০ রান। ঋশব পান্টকে বসিয়ে রেখে ধোনিকে চ্যাম্পিয়নস ট্রফির দলে রাখার সমালোচনা চলছে। ধোনির ব্যাটিং ব্যর্থতা সেই আগুনে আবার ঘি ঢেলে দিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের