,

সাকিবের ফেবারিট অস্ট্রেলিয়া-ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : দরজায় টোকা দিচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। ইংল্যান্ডের মাটিতে র‍্যাংকিংয়ের সেরা আট দলের টানটান উত্তেজনার ট্রফি। কোন দলই পিছিয়ে রাখার মতো নয়। তবে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের চোখে এবারের আসরে শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে থাকবে অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংলিশ দল।

সম্প্রতি ক্রিকেটসকারকে দেওয়া সাক্ষাতকারে এ কথা বলেছেন সাকিব, ‘আমি মনে করি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুটোই ফেবারিট দল। কারণ, অস্ট্রেলিয়া এই মুহূর্তে আসরের চ্যাম্পিয়ন দল। অন্যদিকে, ঘরের মাঠে খেলা হবে বলে এবার এগিয়ে থাকবে ইংল্যান্ডও।’

সাকিবরা যে গ্রুপে রয়েছেন, সেখানে রয়েছে তার ফেবারিট দুই দলও। তাই প্রতিপক্ষ হিসেবে কঠিন অবস্থানে রয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। শুধু অস্ট্রেলিয়া-ইংল্যান্ডই নয়, লড়তে হবে নিউজিল্যান্ডের বিপক্ষেও।

প্রতিপক্ষ যে-ই হোক, আত্মবিশ্বাসী সাকিব। নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয়ে মাঠে নামতে চান। ওয়ানডেতে তাদেরকেও হালকাভাবে নেওয়ার সুযোগ নেই অজি-ব্ল্যাক ক্যাপদের। সাকিবও সূক্ষ্ম হুমকি দিয়ে রাখলেন, ‘এই টুর্নামেন্টে বাংলাদেশকে মনে রাখবে সবাই, এমন কিছু করে যেতে চাই।’

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের