,

সাড়ে চার ঘন্টার মূল্য ৯ লাখ পাউন্ড!

news-image

স্পোর্টস ডেস্ক : একটি সৌদি টেলিকম কোম্পানিকে সাড়ে চার ঘন্টা সময় দিয়েছিলেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ক্রিশ্চিয়ানো রোনালদো। বিনিময়ে ওই সৌদি কোম্পানিকে কত টাকা গুনতে হয়েছিল জানেন?

চার বছর আগে সংশ্লিষ্ট সৌদি কোম্পানিটিকে ৯ লক্ষ পাউন্ডের সামান্য কিছু বেশি দিতে হয়েছিল ‘সিআর সেভেন’কে। ‘ফুটবল লিকস: দ্য ডার্টি বিজনেস অব ফুটবল’ থেকে এই তথ্য প্রকাশ করেছে স্পোর্টস মেইল। ২০১৩ সালে সৌদি টেলিকম কোম্পানির সঙ্গে রোনালদোর একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তি অনুযায়ী, রোনালদো একটা ফটোশ্যুট করেছেন, পাঁচটা জার্সিতে সই করেছেন—মোট সাড়ে চার ঘণ্টা সময় দিয়েছিলেন রিয়াল তারকা। এক বেলার এই কাজের জন্য পর্তুগিজ তারকা নিয়েছিলেন ৯ লাখ ২০ হাজার পাউন্ড।

এই সাড়ে চার ঘন্টার বাইরেও আরও দু’টি কাজ করতে হয়েছিল রোনালদোকে। নিজের সোশ্যাল অ্যাকাউন্ট থেকে কোম্পানির নামটা দু’ বার ব্যবহার করতে হয়েছিল আর তার ছবি বিজ্ঞাপনে ব্যবহার করার অনুমতি দিয়েছিলেন সৌদি কোম্পানিকে। সেই সঙ্গে তার ছবি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার বাইরে ব্যবহার করা যাবে না, এমন শর্তও চাপিয়েছিলেন সিআরসেভেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের