,

রান রেটের মারপ্যাঁচে ‍পুনে-হায়দরাবাদ-পাঞ্জাব

news-image

স্পোর্টস ডেস্ক : গতকাল আইপিএল ম্যাচে কোটলায় পুণে হেরে গেল দিল্লির কাছে৷আর রানরেটের নিরিখে কলকাতা কার্যত পৌঁছে গেল প্লে-অফে৷ শনিবার অর্থাৎ মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা যদি বড় ব্যবধানেও হেরে যায়, তাও কেকেআর-এর প্লে-অফের রাস্তায় কোনো বাধা আসবে না৷ অন্যদিকে পুণেকে পরের ম্যাচে পাঞ্জাবকে হারাতেই হবে৷ নাহলে তাদের আইপিএল শেষ হয়ে যাবে এবারের মতো৷

অন্যদিকে শনিবার গুজরাট যদি সানরাইজার্সকে হারিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে পুণে পৌঁছে যাবে প্লে-অফে৷ এখন এই অঙ্কেই দাঁড়িয়ে প্লে-অফের ভাগ্য৷ সব কিছু নির্ভর করছে দুটি ম্যাচের উপরে। যেখানে গুজরাটের বিপক্ষে হায়দারাবাদ জিতলে তারা চলে যাবে প্লে -অফে। সে ক্ষেত্রে পুনেকে অপেক্ষা করতে হবে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের জন্য। এই ম্যাচে যারা জিতবে তারাই চলে যাবে সেরা চারে। তবে পাঞ্জাব পুনের বিপক্ষে হেরে গেলে অন্যদিকে হায়দারাবাদ হারলেও শেষ চার নিশ্চিত হবে পুনে এবং হায়দ্রাবাদের।

কলকাতার জন্য গতকাল মেঘ না-চাইতে বৃষ্টি এসে হাজির। পুনে দিল্লির কাছে হেরে যাওয়ায় কলকাতা না খেলেই চলে গেল প্লে- অফে। শুক্রবার পুণে বনাম দিল্লি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জহির খান৷ করুণ নায়ার (৬৪) ও ঋষভ পন্তের (৩৬) ব্যাটে দিল্লি নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৬৮ তোলে৷

জবাবে মনোজের তিওয়ারির দুর্দান্ত ৬০ রানের লড়াইয়েও শেষরক্ষা হল না পুণের৷হেরেই গেল তারা৷৭ রানে ম্যাচ জিতে নেয় দিল্লি৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের