,

কত টাকার মালিক সানি লিওন, জানেন কি?

news-image

বিনোদন ডেস্ক : এক এক করে ৩৬ বসন্ত পার করলেন সানি লিওন। পর্ন স্টার থেকে বলিউডের অভিনেত্রী হয়ে ওঠার সফরটা অবশ্য সানির কাছে খুব সহজ ছিল না। অনেক ত্যাগ আর সমালোচনার মধ্য দিয়ে বলিউডের মার্কেট দখল করেছেন তিনি। যদিও সমালোচনাকে খুব একটা অপছন্দ করেন না সানি। আর স্বপ্নপূরণের সঙ্গে সঙ্গেই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হয়ে উঠেছেন সানি। এক্ষেত্রে সানিকে সঙ্গত দিয়েছেন তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার।

নেটওয়ার্দিআর ডট কম নামে একটি ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্রায় ১৩ মিলিয়ন মার্কিন ডলারের মালিক সানি লিওন। ভারতীয় মুদ্রায় যার মূল্য ৮৩ কোটি টাকারও বেশি।

বলিউডেও নিজের পায়ের তলার মাটি যথেষ্ট মজবুত করে ফেলেছেন সানি। প্রথম দিকে তাঁর সঙ্গে কাজ করা নিয়ে অনেক অভিনেতারই নাখ ছিঁটকাতেন। সেই কঠিন সময়কে পিছনে ফেলে বলিউডে শাহরুখ খানের ‘রইস’-এর মতো ছবিতেও দেখা গিয়েছে সানিকে। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, বলিউডে ছবি পিছু পারিশ্রমিক হিসেবে সাড়ে চার কোটি টাকা নেন সানি।

এখানে শেষ নয়, বিপুল সম্পত্তির সঙ্গে সঙ্গে মাসেরাটি গাড়ি ও বিএমডব্লিউ গাড়িও রয়েছে তার। ২০০৯ সালে নিজের স্বামী ড্যানিয়েলের সঙ্গে ‘সানলাস্ট পিকচার্স’ নামে একটি প্রোডাকসন এবং বিনোদন সংস্থা খোলেন সানি। এই সংস্থার সৌজন্যে সানির আয় কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। পর্ন সিনেমায় কাজ করা ছেড়ে দিলেও বিভিন্ন পর্ন ওয়েবসাইট এই অভিনেত্রীর আয়ের একটি বড় অংশ আসে। এছাড়া হিন্দি ছবি তো আছেই। তাছাড়া মডেলিং, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, স্টেজ শো, রিয়েলিটি শো-তে অংশগ্রহণ করেও বিপুল পরিমাণ অর্থ আয় করছেন সানি লিওন।
যদিও কানাডায় জন্মানো সানির কেরিয়ারের শুরুটা যথেষ্টই কঠিন ছিল। এক সময়ে জার্মান বেকারি এবং একটি ট্যাক্স ফার্মেও কাজ করেছেন তিনি।

২০০৩ সালে এক বন্ধুর মাধ্যমে প্রাপ্তবয়স্কদের জন্য বিখ্যাত একটি ম্যাগাজিনের এক ফোটোগ্রাফারের সঙ্গে আলাপ হয় সানির। এর পরে আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে