,

‘ক্ষমতা পেলে ইতিহাস বিতর্কিত করবেন খালেদা’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া ক্ষমতা পেলে বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করবেন। আবারো বাংলাদেশের ইতিহাসকে বিতর্কিত করবেন। আজ শনিবার সকালে কুষ্টিয়া সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০- এ যে প্রস্তাবনা উত্থাপন করেছেন তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় অনুপস্থিত রয়েছে। ভিশন ২০৩০ এ স্বাধীনতার ঘোষণা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ২৫ শে মার্চের কালো রাত সর্ম্পকে উল্লেখ নেই। সু-কৌশলে তিনি এগুলো এড়িয়ে গেছেন।

তিনি আরও বলেন, যেহেতু বেগম খালেদা জিয়া রাজাকার, জঙ্গি, সন্ত্রাসী, জামায়াত ও যুদ্ধাপরাধীদের সঙ্গে সম্পর্ক ত্যাগের কোনো ঘোষণা দেননি, সেহেতু বিএনপির ভিশন ২০৩০ এ কোনো রাজনৈতিক পরিবর্তন হয়নি। খালেদা জিয়া আগের জায়গায়ই আছেন। এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জাসদ ছাত্রলীগের সভাপতি নিজাম উদ্দিনসহ জাসদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা