,

না খেলেই প্লে-অফে কলকাতা

news-image

একেই বলে মেঘ না-চাইতে বৃষ্টি! আইপিএল ম্যাচে কোটলায় পুণে হেরে গেল দিল্লির কাছে৷আর রানরেটের নিরিখে কলকাতা কার্যত পৌঁছে গেল প্লে-অফে৷ শনিবার অর্থাৎ মুম্বইয়ের বিরুদ্ধে কলকাতা যদি বড় ব্যবধানেও হেরে যায়, তাও কেকেআর-এর প্লে-অফের রাস্তায় কোনো বাধা আসবে না৷ অন্যদিকে পুণেকে পরের ম্যাচে পাঞ্জাবকে হারাতেই হবে৷ নাহলে তাদের আইপিএল শেষ হয়ে যাবে এবারের মতো৷
অন্যদিকে শনিবার গুজরাত যদি সানরাইজার্সকে হারিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে পুণে পৌঁছে যাবে প্লে-অফে৷ এখন এই অঙ্কেই দাঁড়িয়ে প্লে-অফের ভাগ্য৷
শুক্রবার পুণে বনাম দিল্লি ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জাহির৷ করুণ নায়ার (৬৪) ও ঋষভ পন্তের (৩৬) ব্যাটে দিল্লি নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে ১৬৮ তোলে৷জবাবে মনোজের তিওয়ারির দুর্দান্ত ৬০ রানের লড়াইয়েও শেষরক্ষা হল না পুণের৷হেরেই গেল তারা৷সাত রানে ম্যাচ জিতল দিল্লি৷

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা