,

২৮ মার্চ রেইন ট্রিতে অস্বাভাবিক ঘটনা চোখে পড়েনি

news-image

নিজস্ব প্রতিবেদক : বনানীর দ্য রেইন ট্রি আবাসিক হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় হোটেলের জেনারেল ম্যানেজার ফ্রাঙ্ক ফরগেট বলেছেন, ঘটনার দিন ২৮ মার্চ রাতে হোটেলে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় হোটেলটির প্রধান ফটকের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

ফ্রাঙ্ক ফরগেট বলেন, ২৮ মার্চ হোটেলটিতে ৫৮ জন স্টাফ কাজ করেছেন। তাদের আমরা জিজ্ঞাসা করেছি। তাদের কারো চোখে অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। ৩০ দিনের বেশি সময়ের সিসিটিভি ক্যামেরার ফুটেজ রাখা হয় না জানিয়ে ফ্রাঙ্ক ফরগেট বলেন, ইন্টারন্যাশনাল হোটেল ট্যুরিজমের নিয়ম অনুযায়ী আমরা ৩০ দিনের বেশি সময়ের ফুটেজ রাখি না।

তিনি বলেন, এই মুহূর্তে হোটেলটিতে মানবাধিকার কমিশনের একটি টিম রয়েছে। তারা সম্ভাব্য সন্দেহভাজন ঘটনাস্থল ঘুরে দেখছেন। অন্যান্য অতিথিদের স্বার্থে সাংবাদিকদের ভেতরে ঢুকতে দেয়া সম্ভব হচ্ছে না। তিনি আরো বলেন, হোটেলটির বারের কোনো লাইসেন্স নেই। এখানে কফি বার রয়েছে। মদের কোনো বার নেই। এ সময় উপস্থিত ছিলেন হোটেলে এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন (ইআইও) ফারজানা আরাফ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা