,

গোপালগঞ্জে এক ওড়নায় প্রেমিক যুগলের আত্মহত্যা

news-image

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলায় গলায় ওড়না পেঁচিয়ে একই সঙ্গে প্রেমিক-প্রেমিকার আত্মহত্যার ঘটনা ঘটেছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার থানাপাড়া এলাকার একটি রেইনট্রি গাছ থেকে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন, উপজেলার বরাশুর গ্রামের মানিক শেখের ছেলে নুর ইসলাম শেখ (২৪) ও ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বারইপাড়া গ্রামের নওশের আলীর মেয়ে খুকু মনি (২২)।

কাশিয়ানী থানার ওসি একেএম আলীনুর হোসেন জানান, ভগ্নিপতি রিপন মিয়ার বাড়িতে থাকতেন খুকু মনি। নুর ইসলাম রিপনের সঙ্গে কাঠমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করতেন। এরই সুবাদে খুকু মনির সঙ্গে নুর ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুক্রবার রাতে তারা দু’জন রিপনের বাড়িতে খাবার খায়। পরে রাতের কোনো এক সময় বাড়ির পাশে নদীর পাড়ে রেইনট্রি গাছে এক ওড়নায় ফাঁস নেন।

শনিবার সকালে স্থানীয়রা গাছের ডালে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আরও জানান, ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি হত্যা, না আত্মহত্যা তা বলা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে