,

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য, মীরাক্কেলের রনির বিরুদ্ধে মামলা

news-image

নাটোর প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে স্ট্যাটাস দেয়ায় ভারতের জি-বাংলা চ্যানেলের কমেডি শো মীরাক্কেলের কমেডিয়ান আবু হেনা রনির (২৮) বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গত মঙ্গলবার বিকালে সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ সিংড়া থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলাটি দায়ের করেন। তবে মামলাটি রেকর্ড করা হয় বৃহস্পতিবার রাতে।

আবু হেনা রনি সিংড়া উপজেলার বিলদহরের আবদুল লতিফের ছেলে। তিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর সমুদ্রজলে পা ভেজানো নিয়ে ‘তিনি পা ভেজালেন আর ইনি গা ভেজালেন’ শিরোনামে এক যুবকের ছবিসহ ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এরপরই বিষয়টি নিয়ে প্রতিবাদের ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। পরে রনি স্ট্যাটাসটি ডিলেট করে দেন। কিন্তু স্ট্যাটাসের স্ক্রিনশট ভাইরাল হওয়ায় বিপাকে পরে রনি।

মামলার বাদী হাফিজুর রহমান সবুজ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবনের বিষয়গুলো নিয়ে কেউ যদি আপত্তিকর মন্তব্য করে তাহলে সেটা আমরা মেনে নেব না। তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক এটাই আমাদের দাবি।

এ বিষয়ে আবু হেনা রনি জানান, আমি ৬ তারিখ সন্ধ্যায় ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। সেখানে একটি ছবি ছিল, যাতে দেখা যাচ্ছিল একজন ম্যানহোলে পড়েছেন যেখানে তার সারা শরীর ভিজে গেছে। আর ওইদিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তার সেই ম্যানহোলে পড়ে যাওয় ছবিটি পোস্ট করে ক্যাপশনে লিখেছিলাম, ‘তিনি পা ভেজালেন আর ইনি গা ভেজালেন।

ব্যাপারটি নিয়ে দুঃখ প্রকাশ করে রনি আরো বলেন, আমি বুঝতেই পারিনি মানুষ আমার ফেসবুক পোস্টটি নেগেটিভভাবে গ্রহণ করবেন। তাছাড়া ক্যাপশনটা ছিল আমার পড়া একটি কবিতার দুই লাইন। আমি শুধু মজা করেছি, প্রধানমন্ত্রীকে ছোট করতে চাইনি।

এ বিষয়ে সিংড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন জানান, মামলাটি বৃহস্পতিবার রাতে রেকর্ড করা হয়েছে। তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের