,

একযোগে ৭৪ দেশে সাইবার হামলা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বিশ্বজুড়ে একযোগে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। এ হামলার তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, রাশিয়া, স্পেন ও তাইওয়ানের মতো উন্নত প্রযুক্তির দেশেও।

হ্যাকারদের ছড়িয়ে দেয়া ‘র‌্যানসমওয়্যার’ নামের ক্ষতিকর সফটওয়্যারে শুক্রবার বিশ্বজুড়ে এ সাইবার হ্যাকডের ঘটনা ঘটে।

বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শুক্রবার ‘র‌্যানসমওয়্যার’ সফটওয়্যারে ছড়িয়ে দেয় হ্যাকাররা। যা বিশ্বের বিভিন্ন প্রান্তের হাজারো স্থানে ছড়িয়ে কম্পিউটার ব্যবস্থা অচল হয়ে পড়ে। এ সাইবার হামলার শিকার হয় যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ ডিপার্টমেন্টও। হামলার তালিকায় আছে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিষ্ঠানও।

হ্যাকাররা বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তির ওয়েবসাইট অচল করে দিয়ে বিনিময়ে ৩০০ মার্কিন ডলার দাবি করে। বিপর্যয় থেকে বেরিয়ে আসতে একযোগে কাজ শুরু করেছেন অনেক প্রযুক্তি নিরাপত্তা গবেষক।

এ আক্রমণের পর ইয়াকুব রৌসতেক নামের একজন সাইবার বিশেষজ্ঞ টুইট করেন, র‍্যানসমওয়্যার দিয়ে (ওয়ানাক্রাই বা আরও একাধিক নামে পরিচিত) কম্পিউটার হ্যাকিংয়ের হাজার হাজার ঘটনা তিনি শনাক্ত করেছেন। ইন্টারনেট নিরাপত্তাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান অ্যাভাস্টের এই বিশেষজ্ঞ বলেন, ‘এটা অনেক বড় হামলার ঘটনা।’

বিশেষজ্ঞরা জানান, র‍্যানসমওয়্যার হচ্ছে পরিচিত ম্যালওয়্যার বা ক্ষতিকর সফটওয়্যার প্রোগ্রাম। কম্পিউটার বা মুঠোফোনের মতো যন্ত্রের মধ্যে এই সফটওয়্যার ঢুকিয়ে দিতে পারলে যন্ত্রটির নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া যায়। এ কাজ করে তা থেকে মুক্তির জন্য অর্থ দাবি করে হ্যাকাররা।

সাইবার নিরাপত্তা প্রদানকারী আরেক প্রতিষ্ঠান ক্যাসপারস্কি বলেছে, তারা এখন পর্যন্ত ৭৪টি দেশের কম্পিউটারে র‍্যানসমওয়্যার প্রবেশের ঘটনা শনাক্ত করেছে। এই আক্রমণের ঘটনা বেড়েই চলেছে।

এ সাইবার হামলার শিকার হয় যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য বিভাগও (এনএইচএস)। ইউরোপের অন্যান্য স্থানে এর শিকার হওয়া প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্পেনের বেশ কয়েকটি প্রতিষ্ঠান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের