,

আবু হেনা রনির বিরুদ্ধে আইসিটি আইনে মামলা

news-image

 

বিনোদন ডেস্ক :প্রধানমন্ত্রীকে নিয়ে বিরূপ মন্তব্য করে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় ভারতের জি-বাংলা চ্যানেলের কমেডি শো মীরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির (৩০) বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে মামলাটি করেছেন সিংড়া উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান সবুজ।

মামলায় অভিযুক্ত আবু হেনা রনি সিংড়া উপজেলার চামারী ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম বিলদহরের আব্দুল লতিফের ছেলে। যিনি সম্প্রতি প্রধানমন্ত্রীর সাগরজলে পা ভেজানো নিয়ে ব্যঙ্গ করে একটি স্ট্যাটাস দেন। পরে অনেকে তীব্র বিরূপ প্রতিক্রিয়া দেখালে এক পর্যায়ে রনি স্ট্যাটাসটি ডিলিট করতে বাধ্য হন। একজন জনপ্রিয় কমেডিয়ান প্রধানমন্ত্রীকে নিয়ে ব্যঙ্গ করে এরূপ স্ট্যাটাস দেয়ায় প্রশ্নের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মামলার বাদী হাফিজুর রহমান সবুজ সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কেউ আপত্তিকর মন্তব্য করলে সেটা আমরা মেনে নেবো না। তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক – এটাই আমাদের দাবি।

সিংড়া থানার ওসি আব্দুল্লাহ আল-মামুন জানান, মামলাটি বৃহস্পতিবার রাতে রেকর্ড করা হয়েছে। তদন্ত অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের