,

প্লাস্টিকের বস্তায় চাল-ডাল বিক্রি, অভিযানে নামছে সরকার

news-image

নিউজ ডেস্ক : চাল, ডাল, চিনি, ছোলা, আটা, ময়দা- এসব পণ্য বিক্রিতে পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক থাকলেও কোনো কোনো দোকানে এসব পণ্য বিক্রি হচ্ছে প্লাস্টিকের সাদা বস্তা ও নাইলনের নেটে। এই অনিয়ম ঠেকাতে আগামী সোমবার থেকে সারা দেশে বিশেষ অভিযানে নামছে সরকার।

২০১৫ সালের ১৭ ডিসেম্বর ৬টি ও গত ১৮ জানুয়ারি ১১টিসহ মোট ১৭টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে মোড়ক হিসেবে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পণ্যগুলো হচ্ছে- ধান, চাল, গম, ভুট্টা, সার, চিনি, পেঁয়াজ, আদা, রসুন, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুড়া। এর পরও পশ্চিম আগারগাঁও কাঁচাবাজারে আদা, রসুন, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুড়া বিক্রিতে প্লাস্টিকের সাদা বস্তা ব্যবহার করা হচ্ছে। আর রসুন ও পেঁয়াজ দেওয়া হচ্ছে প্লাস্টিকের নেট। এ কারণে সরকার অভিযানে নামছে বলে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র আরো জানায়, সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দফতর, অধিদফতর, কর্পোরেশন, বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আগামী সোমবার থেকে সারা দেশে এই বিশেষ অভিযানে নামছে সরকার। পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছরের কারাদণ্ড ও অনধিক ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে।

এ ব্যাপারে জানতে চাইলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) গোপাল কৃষ্ণ ভট্টাচার্য্য বলেন, ‘সরকারি আইন মেনে পাটজাত মোড়কে ১৭টি পণ্য বিক্রি করতে হবে। এ আইন অমান্য করলেই আইনানুগ ব্যবস্থা। ১৫ মে থেকে আমরা সারা দেশে মাঠে নামছি। তবে পাটজাত মোড়ক ব্যবহারে অভ্যস্ত করা মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের