,

ব্রিটেনে সাইবার হামলার শিকার স্বাস্থ্যসেবা, অর্থ দাবি

news-image

ভয়াবহ সাইবার বিপর্যয়ে পড়েছে যুক্তরাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস)। সাইবার হামলার শিকার হয়েছে এনএইচএসের ডিজিটাল ব্যবস্থা। ওই সেবার ওয়েবসাইট হ্যাক করেছে হ্যাকাররা।

তথ্য ফিরে পেতে টাকা দিতে হবে হ্যাকারদের। এমনই দাবি করেছে হ্যাকাররা।

দ্য টেলিগ্রাফ জানিয়েছে, হাসপাতালগুলো ফোন লাইন ও কম্পিউটার ব্যবহার করতে গিয়ে ওই অবস্থা দেখতে পায়। দেশটির বিভিন্ন এলাকার হাসপাতালের ডিজিটাল ব্যবস্থা ওই সাইবার হামলার কারণে ভেঙে পড়েছে। পাওয়া যাচ্ছে না সেবা ও রোগী সম্পর্কিত তথ্যগুলো। চিকিৎসকরাও জানিয়েছেন ওই ব্যবস্থায় কাজ করতে পারছেন না তাঁরা।

দি ইনডিপেনডেন্ট জানিয়েছে, দেশটির ১৬টি হাসপাতাল সাইবার হামলার শিকার হয়েছে। লন্ডন, নটিংহ্যাম, ব্ল্যাকবার্ন, হার্টফোর্ডশায়ার এবং কামব্রিয়ার মতো এলাকার হাসপাতালগুলো এ সাইবার হামলার শিকার হয়েছে।

ডিজিটাল ব্যবস্থা ভেঙে পড়েছে। রোগীরা সেবা নিতে ছুটছেন অন্য হাসপাতালে।

একজন চিকিৎসক বললেন, ‘আমাদের হাসপাতাল বন্ধ হয়ে গেছে। কম্পিউটারে আমরা একটি বার্তা পেয়েছি, যেখানে বলা হয়েছে আমাদের কম্পিউটার তাঁদের নিয়ন্ত্রণে এবং একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হবে।’

কম্পিউটারে বার্তা দেওয়া হচ্ছে, যদি ব্যবহারকারী ৩০০ ডলার একটি নির্দিষ্ট ঠিকানায় পরিশোধ করে তবে তথ্য পুনরুদ্ধার করতে পারবে। বার্তায় আরো বলা হয়, সময় যত যাবে ততই টাকার পরিমাণ বাড়বে এবং ফাইলগুলো মুছে যেতে থাকবে।

এনএইচএস থেকে বলা হচ্ছে, আইটি (তথ্যপ্রযুক্তি) ব্যবস্থা বন্ধ করে রাখা হয়েছে। তথ্য রক্ষার জন্যই এ ব্যবস্থা। এর মানে দাঁড়াচ্ছে সব ব্যবস্থা এখন ‘অফ লাইনে’ এবং হাসপাতালগুলো কোনো ফোনকল নিতে পারছে না।

ইস্ট এবং নর্থ হার্টফোর্ডশায়ার এনএইচসি থেকে বলা হয়েছে, দুর্ঘটনা ও জরুরি বিভাগে (এ অ্যান্ড ই) না যাওয়ার জন্য। বেশি জরুরি হলে একটি নির্দিষ্ট নম্বরে ফোন দেওয়ার জন্য বলা হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে