,

কসবায় রহিজ হত্যা মামলার বিচারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামে প্রতিপক্ষের হামলায় নিহত রহিজ মিয়া হত্যা মামলায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৫টার দিকে স্থানীয় নিমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে মূলগ্রাম ইউনিয়ন আ.লীগে সিনিয়র সহসভাপতি এসএম বশির উদ্দিন,আ.লীগ নেতা হাজী আবদুল লতিফ সুদন মিয়া,আলী আজগর সর্দার, যুবলীগ নেতা মনির হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা রহিজ মিয়া হত্যা মামলার মূল অভিযুক্ত জমসিদ মিয়া ও তার সহযোগী সকল আসামিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। নতুবা কঠোর কর্মসূচি হুুশিয়ারি দেন।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে খুন হন কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ী গ্রামের বাসিন্দা রহিজ মিয়া। এ ঘটনায় ওইদিনই নিমবাড়ী গ্রামের বাসিন্দা জমসিদ মিয়াকে প্রধান আসামি করে ১৭ জনের বিরুদ্ধে কসবা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহত রহিজ মিয়ার স্ত্রী নার্গিছ বেগম। তবে পুলিশ শুধুমাত্র মামলার এজহারভুক্ত ৮নং আসামি আশরাফুল মিয়াকে গ্রেপ্তার করলেও মূল আসামি জমসিদ মিয়াসহ অন্যান্য আসামিদের রহস্যজনক কারণে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।
এ ব্যাপারে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মহিউদ্দিন জানান রহিজ মিয়া হত্যা মামলার আসামীদের ধরার জন্য পুলিশের নিয়মিত অভিযান চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে