,

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা ৬০ লাখ টাকার ভারতীয় শাড়ি আটক করেছে র‌্যাব। আজ শুক্রবার বিকালে উপজেলার গঙ্গানগর এলাকার দিলু মিয়ার বাড়ি থেকে এই শাড়ি আটক করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় দিলু মিয়া সহ বাড়ির লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় র‌্যাব।
র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পরিচালক চন্দন দেবনাথ আটকের বিষয়টি নিশ্চিত করেন ও  জানান, কসবা এলাকার বেশ কিছু অসাধু ব্যবসায়ী ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে শাড়ি এনে গুদামজাত করছেন। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব কসবা গঙ্গানগর এলাকায় নজরধারী বৃদ্ধি করেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে দিলু মিয়ার বাড়িতে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এসময় দিলু মিয়ার বাড়ির আঙ্গিনায় ও আশে-পাশে তল্লাশী করে সরকারী রাজস্ব ফাঁকি দিয়ে আনা ৪৯১টি চোরাচালানকৃত ভারতীয় শাড়ী উদ্ধার করা হয়। এসময় বাড়ির লোকজন পালিয়ে যায়। উদ্ধারকৃত শাড়ীর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।
উদ্ধারকৃত মালামাল ও পলাতক অজ্ঞাতনামা আসামীগনের বিরুদ্ধে কসবা থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের