,

অভিজ্ঞতাই রিয়ালের মূল শক্তি : রোনালদো

news-image

 

স্পোর্টস ডেস্ক :সেমিফাইনালের ফিরতি লেগে অ্যাটলেটিকোর বিপক্ষে হেরেও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত হয়েছে রিয়াল মাদ্রিদের। প্রথম লেগে রোনালদোর হ্যাটট্রিকে পাওয়ায় ৩-০ গোলের জয়টাই দলটিকে ফাইনাল যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ফিরতি লেগে ২-১ গোলে হারলেও ফাইনালে উঠতে সমস্যা হয়নি লস ব্লাঙ্কোসদের।

তবে ব্যক্তিগত পারফরম্যা্ন্স ছাপিয়ে রিয়ালের অভিজ্ঞতাই এ ক্ষেত্রে মূল শক্তি বলে মনে করছেন রোনালদো। এ নিয়ে রেকর্ড ১৫ বার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠছে রিয়াল। দীর্ঘ অভিজ্ঞতাই শক্তিশালী অ্যাটলেটিকোর বিপক্ষে বৈতরণী পার হতে সহায়তা করেছ বলে বিশ্বাস পতুর্গিজ অধিনায়কের।

এল লারগুয়েরোকে দেওয়া সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘আমাদের বিশ্বাস ছিল এক গোল হলেই তাদের হারাতে পারবো। অভিজ্ঞতায় এগিয়ে থাকায় আমরা সেটা করে দেখিয়েছি। যে কোনো কিছুই হওয়া সম্ভব। আমি দেখেছি দল খুব ভালো খেলেছে। দলের নিয়মিত কিংবা অনিয়মিত খেলোয়াড়রা বেশ ভালো করেছে।’

চ্যাম্পিয়নস লিগে এবার সর্বোচ্চ গোল রোনালদোর। ইউরোপ সেরার এ মঞ্চে চলতি মৌসুমে ১০ গোলের সঙ্গে সতীর্থদের ছয় গোলে ভূমিকা রাখেন তিনি। রিয়ালকে শেষ চার বছরে এ নিয়ে তিনবার ফাইনালে তোলতে দুর্দান্ত ভূমিকা রাখলেন রোনালদো।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের