,

রাজশাহীতে বেপরোয়া নারী জঙ্গির হামলার ভিডিও

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ীতে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযানের সময় জঙ্গি পরিবারের এক সদস্য ধারালো অস্ত্র নিয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। ফায়ার সার্ভিসের এক কর্মীকে তার উপর্যপুরি কোপানোর দৃশ্যের ছবিও তুলেছেন গণমাধ্যম কর্মীরা।

মোট এক মিনির পাঁচ সেকেন্ডের এই ভিডিওটি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, পুলিশের মাইকে আত্মসমর্পণের আহ্বান উপেক্ষা করে বাইরে এসে হামলা চালায় ওই পরিবারের সদস্যরা। এদের মধ্যে দুই জন নারীও ছিলেন।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাছমারা গ্রামে একটি ‘জঙ্গি আস্তানা’র খোঁজ পেয়ে বৃহস্পতিবার ভোরে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানে পাঁচ জঙ্গি ‘আত্মঘাতী’ হয় বলে জানিয়েছে পুলিশ। নিহত পাঁচ জঙ্গি হলো— সাজ্জাদ আলী, তার স্ত্রী বেলী, দুই ছেলে আলআমিন ও শোয়েব এবং মেয়ে কারিমা।

এছাড়া জঙ্গিদের হামলায় আহত হয়ে হাসপাতালে মারা যান আব্দুল মতিন নামে এক ফায়ার সার্ভিসকর্মী। গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি জানান, অভিযানে ৫ জন নিহত হয়েছে। তারা সবাই শরীরে বোমা বেঁধে আত্মঘাতী হয়।

ওসি জানান, প্রথমে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়। কিন্তু তারা তা না করে শরীরে বোমা বেঁধে বাড়ির বাইরে পুলিশের কাছে ছুটে এসে বিস্ফোরণ ঘটায়। এতে দুই নারী ও তিন পুরুষ নিহত হন।

তিনি আরও জানান, জঙ্গিদের হামলায় আবদুল মতিন নামে ফায়ার সার্ভিসের এক কর্মী গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

এছাড়া অভিযান শুরুর তিন ঘণ্টা পর সুমাইয়া নামে এক নারী আত্মসমর্পণ করে বলেও জানান ওসি।

https://youtu.be/3z8jk6Pnj2I

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের