,

আরবাজ-মালাইকার বিচ্ছেদ চূড়ান্ত

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম আলোচিত দম্পতি আরবাজ খান ও মালাইকা আরোরা। ১৯৯৮ সালে বিয়ে করেন তারা। দীর্ঘ ১৮ বছর পর গত বছর নভেম্বরে বিবাহ বিচ্ছেদের জন্য আদালতে আবেদন করেন এ দম্পতি। এরপর থেকে তাদের বিচ্ছেদের বিষয়টি আদালতে প্রক্রিয়াধীন ছিল। বৃহস্পতিবার (১১ মে) তাদের বিচ্ছেদ মঞ্জুর করেছেন মুম্বাইয়ের বান্দ্রার পারিবারিক আদালত। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রতিবেদনে আরো জানানো হয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী আরবাজ-মালাইকার সন্তান আরহান মায়ের কাছে থাকবে। তবে ইচ্ছে করলেই সন্তানকে দেখতে আসতে পারবেন আরবাজ। পুরো বিষয়টি সংবাদমাধ্যমটিতে নিশ্চিত করেছেন আরবাজ-মালাইকার আইনজীবী।

গতকাল (১০ মে) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে একসঙ্গে পপ তারকা জাস্টিন বিবারের কনসার্ট দেখতে গিয়েছিলেন আরবাজ-মালাইকা। এমনকি কনসার্ট শেষ করে আরবাজের বাড়িতেও দেখা যায় মালাইকাকে। এর একদিন পরেই জানা গেল তাদের বিচ্ছেদের খবরটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের