,

আশুগঞ্জে মুক্তিযোদ্ধা  স্বীকৃতি পেতে সংবাদ সম্মেলন

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মুক্তিযোদ্ধা হিসেবে মৃত স্বামীর স্বীকৃতি পেতে সংবাদ সম্মেলন করেছে এক বৃদ্ধা। বৃহস্পতিবার দুপুরে জেলার আশুগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এই সংবাদ সম্মেলন আনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার চরচারতলা এলাকার মৃত আনোয়ারুল ইসলাম (লাল শা) এর সহধর্মীনি হালিমা বেগম(৭৫)।
লিখিত বক্তব্যে হালিমা বেগম অভিযোগ করেন, ১৯৭১ সালে তার স্বামী মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন এবং যুদ্ধ চলাকালে প্রশিক্ষণ নিতে ভারতে যান তিনি। দেড় মাস সময় প্রশিক্ষন শেষে দেশে ফিরে আনোয়ারুল আশুগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধে অংশগ্রহন করেন। আনোয়রুল একজন প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও তার নাম মুক্তিযোদ্ধাদের তালিকায় লিপিবদ্ধ হয়নি। তাই সরকার ও মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের কাছে তিনি তার মৃত স্বামী আনোয়ারুলকে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাওয়ার দাবি জানান।
এসময় আনোয়ারুলের ছেলের বৌ সাহেরা বেগম, নাতি বৌ মমতা বেগম, শিল্পি বেগম সহ স্থানীয় বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা