,

নাটোরে জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘেরাও

news-image

রাজশাহীর গোদাগাড়ীর পর এবার নাটোরে হরিশপুর পুলিশ লাইন এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে দুইটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ।
নাটোরে সদর উপজেলার বড় হরিশপুর বাগানবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টা থেকে বাড়িটি ঘেরাও করে পুলিশ। এরপর বগুড়া থেকে পুলিশের বিশেষ টিম আসার পার দুপুর ১টার দিকে ওই বাড়িতে অভিযান শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মসিউর রহমান।
নাটোর পুলিশ লাইনের সীমানা প্রাচীর সংলগ্ন তিনতলা ওই বাড়িটির মালিক অবসরপ্রাপ্ত যুগ্মসচিব আলহাজ আমজাদ হোসেন।পুলিশ বাড়িটি ঘেরাওয়ের পর তিনি বাসা থেকে বের হয়ে আসেন।
আমজাদ হোসেন পুলিশকে জানান, প্রায় চার মাস আগে আরিফ হোসেন নামে এক ব্যক্তি তার স্ত্রী সুফিয়া বেগমের আইডি কার্ড দেখিয়ে বাসা ভাড়া নেয়।
সদর থানার ওসি মসিউর রহমান বলেন, ‘ভেতরে জঙ্গি থাকতে পারে এমন সংবাদের ভিত্তিতে বাড়িটি ঘিরে রাখা হয়েছে। নাটোর জেলা পুলিশ ছাড়াও বগুড়া থেকে আসা পুলিশের একটি বিশেষ বাহিনী অভিযানে যোগ দিয়েছে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা