,

সাবেক স্ত্রীর সঙ্গে সিনেমায় হৃতিক

news-image

বিনোদন ডেস্ক :বলিউড অভিনেতা হৃতিক রোশান ও সুজান খানের বিবাহবিচ্ছেদ হয়ে যাওয়ার পরেও তাঁরা নিজেদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন। দুই ছেলে রিদান ও রিহানকে নিয়ে প্রায়ই তাঁরা বেড়াতে যান। একসঙ্গে পার্টিও করতে দেখা যায় হৃতিক-সুজানকে। গতকাল রোববার সাবেক এই দম্পতি একসঙ্গে সিনেমা দেখতে গিয়েছিলেন। সেখানে পাপারাজ্জিদের ক্যামেরায় দুজন ধরা পড়েন।
সিনেমা দেখতে যাওয়ার সময় দুই ছেলে তাঁদের সঙ্গেই ছিল। হৃতিক আর সুজানের বেশ কয়েকজন ‘মিউচুয়াল ফ্রেন্ড’ আছে। তাই প্রায়ই তাঁদের একসঙ্গে পার্টি করতে দেখা যায়। সম্প্রতি অভিনেতা সঞ্জয় দত্তের বাড়িতে এক দাওয়াতে দুজনেই আমন্ত্রিত ছিলেন। সেখানে হৃতিক আর সুজান আলাদাভাবে গেলেও পুরো পার্টিতে দুজন বেশ স্বাভাবিক ছিলেন। এর আগে এই বছর ইংরেজি নববর্ষ উদ্‌যাপন করতে দুই ছেলে নিয়ে দুবাইয়ে কয়েক দিন ঘুরে এসেছিলেন সাবেক এই দম্পতি। মিরচি নাইন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা